কলকাতা , ৩ জুলাই:- মহাকরণের ৬ নম্বর গেটের সামনে সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মহত্যা পুলিশকর্মী কনস্টেবলের। বিশ্বজিৎ কারক (৩৪)। বিশ্বনাথ পঞ্চম ব্যাটেলিয়ানে কর্মরত ছিল, মার্ক ফোর গ্রুপের রাইফেল থেকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। উচ্চপদস্থ অফিসাররা এই ঘটনায় তদন্ত শুরু করেছে কি কারনে এই ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে। বেলা ৩.৩৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই ওই পুলিশকর্মীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ যদিও ওই পুলিশকর্মী আত্মহত্যা করেছেন নাকি অসাবধনতা বশত গুলি চলে তাঁর মৃত্যু হয়েছে , তা তদন্ত করে দেখছে পুলিশ৷ গুলির শব্দ পেয়ে ছুটে আসেন কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মী এবং সরকারি কর্মীরা৷ দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই পুলিশকর্মী ৷ ওই পুলিশকর্মীর থুতনির নীচ দিয়ে গুলি ঢুকে মাথা ভেদ করে বেরিয়ে যায়৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর ৷
Related Articles
১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু, ১লা এপ্রিল থেকে।
কলকাতা, ৩১ জানুয়ারি:- আগামী ১ লা এপ্রিল থেকে রাজ্যে ১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ সরকারি গাড়ি বাতিল করা হবে। এই মর্মে রাজ্যের সমস্ত আরটিওকে নির্দেশ দেওয়া হয়েছে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনাসে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং […]
মেলেনি মজুরি, শনিবার থেকেই ধর্মঘটের ডাক হুগলি-চুঁচুড়া পুরসভার গাড়ি চালকদের।
হুগলি ,২৩ ডিসেম্বর:- নভেম্বরের মজুরি মেলেনি হুগলি-চুঁচুড়া পুরসভার গাড়িচালকদের। শনিবার সকাল থেকে তাই ধর্মঘটের ডাক দেয় পুরসভার অ্যাম্বুলেন্স, সাফাই গাড়ি, জলের গাড়ি প্রভৃতি সমস্ত রকমের গাড়ি চালকেরা। সবমিলিয়ে প্রায় ৪০ জন গাড়ি চালক রয়েছেন। সকলেই অস্থায়ী। সকালে চালকদের বোঝাতে চুঁচুড়ার কারবালা মোড়ের গ্যারাজে যান পুর-পারিষদ (স্বাস্থ্য) জয়দেব অধিকারী। বেশকিছুক্ষণ কথা বলার পরে চালকদের সিদ্ধান্ত বদলাতে […]
জগাছার যুবক খুনের ঘটনাতেও উঠে এলো ত্রিকোণ প্রেমের তত্ত্ব। গ্রেফতার শ্যালিকার ছেলে সহ ২।
হাওড়া, ৮ অক্টোবর:- বুধবার বিজয়া দশমীর দিন হাওড়ার ডোমজুড় থানা এলাকার সলপ পীরডাঙ্গায় বস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় হাত পা বাঁধা এক যুবকের দেহ উদ্ধার হয়। পরে জানা যায় মৃতের নাম সুরেশ সাউ। তিনি হাওড়ার জগাছা এলাকার বাসিন্দা। ওই ঘটনার তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় সুরেশের স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্কের প্রসঙ্গ উঠে আসে। […]









