কোচবিহার ,২ জুলাই:- উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি। আজ কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। ওই বিক্ষোভ কর্মসূচী সেরে সাংবাদিকদের সামনে রবীন্দ্র নাথ ঘোষকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেন রাজু ব্যানার্জি। এদিন রাজু ব্যানার্জি অভিযোগ করে বলেন, “দিলীপ ঘোষের উপরে বারবার আক্রমণ করা হচ্ছে। অথচ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না পুলিশ। পুলিশ কাটমানির টাকা খেয়ে তৃণমূল দুষ্কৃতীদের রক্ষা করে যাচ্ছে”। এরপরেই রাজু ব্যানার্জি বলেন, “দুষ্কৃতী দিয়ে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেছেন রবিবাবু। মায়ের কোল খালি করেছে। এখন উনি বাড়িতে আছেন কিন্তু আমরা ক্ষমতায় এসে তাঁকে জেলের ভাত খাইয়ে ছাড়বো।”
Related Articles
করোনা আবহে চলতি বছরের মাধ্যমিক , উচ্চমাধ্যমিক বাতিল করলো রাজ্য সরকার।
কলকাতা , ৭ জুন:- করোনা আবহে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করল রাজ্য সরকার। বিশেষজ্ঞদের মতামত এবং রাজ্যের জনসাধারণের দেওয়া রায়ের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে একদিনের […]
হাতরাসের ঘটনার প্রতিবাদে সিঙ্গুরে তৃণমূলের মশাল মিছিল।
হুগলি , ৪ অক্টোবর:- রবিবার সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী সর্বনাশা আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও উত্তরপ্রদেশের হাথরসে দলীত তরুণীকে ধর্ষন করে হত্যার ঘটনার প্রতিবাদে মশাল মিছিল। দূর্গাপুর এক্সপ্রেসওয়ের খাসেরভেড়ী ইলেকট্রিক পাওয়ার হাউস থেকে রতনপুর ওভার ব্রিজ পর্যন্ত মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল সভাপতি দিলীপ যাদব ও সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ […]
করোনার জেরে এবার শিবপুর আইআইইএসটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
হাওড়া,১৪ মার্চ :- করোনার জেরে এবার শিবপুর আইআইইএসটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার সেনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দু’সপ্তাহ বন্ধ থাকবে জাতীয় মর্যাদাপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আইআইইএসটি কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর পার্থ সারথী চক্রবর্তী জানান, আগামী দশ দিন পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী […]






