হাওড়া , ২ জুলাই:- বছর ঘুরলেই ২০২১ এ রাজ্যের বিধানসভা ভোট। করোনা আবহে থমকে রয়েছে পুরভোটও। তার আগেই হাওড়ায় ভাঙন এবার পদ্ম ও কংগ্রেস শিবিরে। বিজেপি ও কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন প্রায় চার শতাধিক কর্মী সমর্থক। দলের প্রতি আস্থা হারিয়ে এরা তৃণমূলে যোগ দিলেন। বৃহস্পতিবার সকালে এই দলবদলের ঘটনাটি ঘটেছে হাওড়ায়। এদিন হাওড়ায় তৃণমূলের সদর কার্যালয়ে বিজেপি ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া চার শতাধিক ওই কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকেই। অরূপ রায় জানান, বিজেপির পঞ্চায়েত সদস্য, কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, মন্ডলের নেতৃবৃন্দ, যুব মোর্চার নেতৃবৃন্দ সহ প্রায় চারশত কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগদান করলেন। এরা তৃণমূলের নীতি, আদর্শ, শৃঙ্খলা মেনে দল করবেন। এরা আমাদের দলে যোগদান করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। আমরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এবং দক্ষিণ হাওড়া নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এদের দলে নিয়েছি।
Related Articles
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়া।
বাঁকুড়া , ৩ এপ্রিল:- ভোটপরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়া, থমথমে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার তাজপুর এলাকা। পুড়লো বিজেপির পার্টি অফিস। জানাগেছে, বড়জোড়া বিধানসভার তাজপুর এলাকায় শুক্রবার সন্ধ্যেবেলায় তাজপুরের বাগদী পাড়া এলাকায় হঠাৎই একদল দুঃষ্কৃতী আক্রমণ করে। অভিযোগ, বাগদী পাড়ায় দ্বিতীয় দফার নির্বাচনে ওই এলাকার মানুষজন বিজেপি কর্মী সমর্থক হয়ে ভোটের কাজ করায় ক্ষুব্দ হয় এলাকার তৃণমূল নেতৃত্ব। […]
রবিবার ৫ দিনের সফরে উত্তরবঙ্গ পৌঁছালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৮ জানুয়ারি:- রবিবার পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গ পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে রাজ্য সরকারের নিজস্ব বিমানে তিনি হাসিমারা বিমানঘাঁটিতে পৌঁছান। শিলিগুড়িতে রাতেই যাপনের পর সোমবার কোচবিহার ও শিলিগুড়িতে দু’টি অনুষ্ঠানে যোগদানের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কোচবিহারের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজবংশী ভাষায় পঠনপাঠন শুরু করার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রায়গঞ্জ […]
টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি।
কলকাতা, ৩ আগস্ট:-২০১৭ সালে টেট উর্ত্তীর্ন চাকরিপ্রার্থীদের সাথে বিধাননগর পুলিশের সাথে ধস্তাধস্তি। উল্টোডাঙা থেকে সল্টলেকে এপিসি ভবন যাওয়ার সময় পি এন বি মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের সাথে বচসা শুরু হয়। এরপর ধস্তাধস্তি পুলিশের সাথে। চাকরি প্রার্থী দের টেনে হিজড়ে গাড়িতে তোলা হয়। ২০১৭ সালে টেট উত্তীর্ন ৯৮৯৬ জনের নিয়োগের দাবিতে মেধা তালিকায় থাকা […]








