স্পোর্টস ডেস্ক , ১ জুলাই:- ইতালিয়ান সিরিএতে জয় পেল জুভেন্টাস। জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে তারা। এই ম্যাচে জুভেন্টাসের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তা, পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তবে বড় জয় পেলেও প্রথমার্ধটা তাদের কাটে গোলশূন্য ভাবেই। প্রথম ৪৫ মিনিট জুভেন্টাসকে আটকে রাখতে পারলেও দ্বিতীয় হাফে গিয়ে আর পারেনি জেনোয়া। গোলের সূচনা করেন দিবালা। ম্যাচের ৫০ মিনিটের সময় তার গোলে লিড নেয় জুভেন্টাস। ৬ মিনিট পর গোল করে ব্যবধান দ্বিগুন করেন রোনাল্ডো। ৭৩ মিনিটে লিড আরও বাড়ান বদলি হয়ে নামা ডগলাস কস্তা। আর ৭৬ মিনিটে শান্তনার একটি গোল পরিশোধ করেন জেনোয়ার পিনামন্টি।
Related Articles
স্টেডিয়ামের দরজা খুলল, তবে খেলা শুরু নিয়ে কী বলল ক্রিকেট বোর্ড ?
স্পোর্টস ডেস্ক,১৮ মে:- রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চতুর্থ দফার লকডাউনের নতুন নির্দেশিকা দিয়ে সোমবার থেকে স্টেডিয়াম খোলার অনুমতি দিয়েছে। সেই নির্দেশিকা পাওয়ার পর বোর্ডও তাদের অবস্থান স্পষ্ট করে দিল। বিসিসিআই এর পক্ষ থেকে সাফ জানান হয়েছে, দেশে করোনা সংক্রমণ যে পরিস্থিতিতে তাতে এখনই ক্রিকেট শুরুর কোনও প্রশ্নই নেই। কোষাধ্যক্ষ অরুণ ধুমল বিবৃতিতে বলেছেন, ‘চতুর্থ […]
এখনো পর্যন্ত ৫১ কোটি ৬৩ লক্ষ টাকার অর্থ, মদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে – সঞ্জয় বসু
কলকাতা , ৮ মার্চ:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নিযুক্ত বিশেষ ব্যয় পর্যবেক্ষক বি মুরলিকুমার আজ শহরে এসেছেন। আজ বিকেলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু সাংবাদিকদের এই কথা জানান। বি মুরলিকুমার সন্ধ্যয় আয়কর, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে রেল পুলিশ, বিমান বন্দরের আধিকারিকরাও উপস্থিত আছেন বলে […]
মীমাংসা করতে এসে শশুর বাড়িতে ভাঙচুর, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ৯ জুলাই:- গার্হস্থ্য অশান্তির মীমাংসা করতে এসে শ্বশুরবাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো গৃহবধূর বাপের বাড়ির পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, ভাঙচুর করা হয় বাড়ি, একাধিক গাড়ি, বাইক। এমনকি, বহিরাগতদের এনে শ্বশুরবাড়ির লোকেদের মারধর করার অভিযোগ উঠেছে। হাওড়ার সাঁকরাইলের শুলাটি সেপাইপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর সাথে পারিবারিক অশান্তির পর বাপের বাড়ি চলে গিয়েছিলেন গৃহবধূ। এরপর সোমবার […]




