হুগলি , ২৬ জুন:- গত পরশু শ্রীরামপুর থানা 4 নম্বর রেলগেট এর কাছে একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দিরের বিগ্রহের সমস্ত গহনা চুরি করে পালিয়ে যায় চোর। সেই ঘটনা জেরে আজকে রিষড়ার আর কে রোড থেকে সাধন দাস নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। চন্দননগর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল সিপি ঈশানি পাল জানান গত 24 তারিখে ওই চুরির ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ ধরে সাধন দাস কে গ্রেপ্তার শ্রীরামপুর থানার কেস নাম্বার 179 /20 u/s 379 IPC একটি কেস রুজু হয়েছে।
Related Articles
জমায়েত করে রাস্তা অবরোধ বর্ধমানে।
পূর্ব বর্ধমান, ২৩ মার্চ:- দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমানের বিজয় রাম হরিনারায়নপুর কোড়া পাড়ায় পানীয় জলের সমস্যা। সজল ধারা প্রকল্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় জল নেই। একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক ঘরে থাকার পরামর্শ অন্যদিকে পানীয় জলের পরিষেবা নেই । ক্ষোভ উগড়ে রাস্তা অবরোধে সামিল হলেন সোমবার স্থানীয় মহিলারা । জমায়েতে নিষেধাজ্ঞা থাকলেও এলাকাবাসী সমবেত হয়ে […]
বিজেপিকে এড়িয়ে বিধানসভায় ফের তৃণমূল ঘেঁষা মুকুল,তুঙ্গে ‘ঘর ওয়াপসি’র জল্পনা
কলকাতা , ৭ মে:- বিজেপিকে যুদ্ধে জেতাতে পারেন নি । এবার কি ঘরে ফেরার পালা মুকুল রায়ের? সাম্প্রতিক ঘটনা প্রবাহের ওপর নজর রেখে রাজনীতির কারবারীরা বলছেন একদা তৃণমূলের প্রধান সেনাপতি মুকুলের ‘ঘর ওয়াপসি’ এখন সময়ের অপেক্ষা।বিধানসভা ভোটের প্রচারের সময়েই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ইঙ্গিত দিয়েছিলেন মুকুলের ওপর তার তেমন বিরাগ নেই। ভোটে বিপুল জয়ের পরে তিনি […]
দলের দায়িত্ব পেয়ে আরামবাগে প্রথম কর্মিসভা রামেন্দুর।
আরামবাগ, ২০ আগস্ট:- তৃনমুল কংগ্রেসের আরামবাগ জেলার দায়িত্ব পাওয়ার পর এদিন প্রথম কর্মীসভা করলেন তৃনমুলের আরামবাগ জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়।আরামবাগের রবীন্দ্র ভবনে এই কর্মী সভা হয়।উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি প্রদ্বীপ সিংহ রায়,যুব তৃনমুল কংগ্রেসের সভাপতি পলাশ রায়, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, তৃনমুল নেতা জগন্নাথ দাস, […]








