স্পোর্টস ডেস্ক , ২৫ জুন:- বুধবার দলে প্রত্যাবর্তনের ম্যাচে হ্যাটট্রিক করে নায়ক অ্যান্টনি মার্শিয়াল। সেই সঙ্গে স্পর্শ করলেন রবিন ফান পার্সির নজিরও। ২০১৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ম্যান ইউয়ের জার্সিতে শেষ বার হ্যাটট্রিক করেছিলেন ডাচ স্ট্রাইকার। বুধবার দর্শকশূন্য ওল্ড ট্র্যাফোর্ডে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে সাত বছর পরে ফান পার্সির কীর্তি ছুঁলেন মার্শিয়াল। ম্যাচের সাত মিনিটে প্রথম গোল করেন মার্শিয়াল। দ্বিতীয় গোল ৪৪ মিনিটে। হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ৭৪ মিনিটে। শেফিল্ডকে হারিয়ে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চেলসির চাপ বাড়াল লিগ টেবলে পঞ্চম স্থানে থাকা ম্যান ইউ। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এখন চেলসি।
Related Articles
বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে নজরদারির জন্য আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২১ মে:- একশ দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে কেন্দ্রীয় ভাবে নজরদারির জন্য সচিব পর্যায়ের আধিকারিকদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মোট ২১ জন সচিবকে এই দায়িত্ব বণ্টন করে দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির পাশাপাশি জেলায় জেলায় নির্মীয়মান তাদের নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি […]
হাওড়ার পুজোমন্ডপে নাড্ডা।
হাওড়া, ২১ অক্টোবর:- আজ মহাসপ্তমীর দুপুরে হাওড়ার বেলিলিয়াস রোডের ফাঁসিতলা মোড়ে জুগনু এ্যাসোসিয়েশনের ৫৩তম বর্ষের সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ দর্শন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (জগৎ প্রকাশ নাড্ডা)। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ জুগনু ক্লাবের সভাপতি তথা রাজ্য বিজেপি নেতা […]
সোনার দোকানে ভয়াবহ চুরি ব্যান্ডেলে।
সুদীপ দাস , ৩০ জুলাই:- সোনার দোকানে ভয়াবহ চুরি, নগদ ৬ লাখ টাকার পাশাপাশি খোয়া গেলো কয়েক কোটি টাকার সোনা! বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল স্টেশন রোডের স্বস্তিক জুয়েলারী নামক একটি দোকানে। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেলো ওই জুয়েলারীর পাশের একটি দোকানের টিনের চাল কেটে ভিতরে […]





