স্পোর্টস ডেস্ক, ১৯ জুন:- অক্টোবরে আদৌ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করছে আইসিসি। ফলে আইপিএল নিয়েও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারছে না বিসিসিআই। আর আইসিসি-র এমন গড়িমসির জন্য চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকেই পক্ষান্তরে দায়ি করছে বিসিসিআই। চলতি বছরে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে জুলাইতে সিদ্ধান্ত নেবে আইসিসি। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংসের মতে, করোনা পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা কার্যত অবাস্তব! এরপরেও কেন এক মাসের সময়সীমা বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে। আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের তরফে এমন বক্তব্য পাওয়ার পরেও কেন চুপ আইসিসি! প্রশ্ন তুললেন এক বিসিসিআই কর্তা। আসলে বিশ্বকাপের মতোই ঝুলে রয়েছে আইপিএল নিয়ে সিদ্ধান্ত! দর্শকশূন্য গ্যালারিতে আইপিএল আয়োজনের ব্লু-প্রিন্ট একপ্রকার তৈরি করে রেখেছে সৌরভ গাঙ্গুলির বোর্ড। এক বোর্ড কর্তার মতে, ” টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইচ্ছাকৃতভাবে অনিশ্চয়তা তৈরি করছে আইসিসি। যেখানে আয়োজক দেশই টুর্নামেন্ট করার ব্যাপারে অনিশ্চিত সেখানে এতদিন একটা সিদ্ধান্তকে ঝুলিয়া রাখা শশাঙ্ক মনোহরের নেতৃত্বাধীন সংস্থার কি উচিত্ হচ্ছে!”
Related Articles
মাধ্যমিকে দশম বালির মেঘা। হতে চায় ইঞ্জিনিয়ার।
হাওড়া , ১৫ জুলাই:- এ বছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে হাওড়ার বালি রামনবমীতলার বাসিন্দা মেঘা মন্ডল। মেঘার প্রাপ্ত নম্বর ৬৮৩। সে পড়ে উত্তরপাড়া মডেল হাই স্কুলে। রাজ্যের প্রথম দশে স্থান পাওয়া মেঘা জানায়, এতো ভালো ফল করব আশা করিনি। চেষ্টা করেছিলাম। হয়ে গেল। এর কৃতিত্ব মা, বাবা, বোন, জেঠু, স্কুল […]
শহিদ দিবসেই গোষ্টী কোন্দল , বিধায়ককে পতাকা তুলতে বাঁধা।
চিরঞ্জিত ঘোষ , ২১ জুলাই:- শহিদ দিবসে গোষ্ঠী কাঁটা মাথা ব্যাথার কারণ হয়ে থাকল শাসক দলের । এ দিন চন্ডীতলার গরলগাছায় শহিদ দিবসে পতাকা তোলা নিয়ে বিধায়ক স্বাতী খন্দকারকে হেনস্থা করার অভিযোগ ওঠে দলের একাংশের বিরুদ্ধে । অভিযোগ দল থেকে বহিস্কৃত পঞ্চায়েতের এক নেতা বিধায়কের পিছনে পিছনে ওই কর্মসূচিতে হাজির হয় । সেখানে দলের কর্মীদের […]
চীনের প্রোডাক্ট টুনি বাল্ব কেউ কিনবেন না , সবাই মাটির প্রদীপ ব্যবহার করুন – শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর , ১৪ নভেম্বর:- কালী পুজোর উদ্বোধন করে মায়ের গলায় রজনীগন্ধার মালা এবং জবা ফুলের মালা পরিয়ে ধুপ দিয়ে আরতি করে জানালেন করোনার ভ্যাকসিন তাড়াতাড়ি পৌঁছে যাক। আমরা বাঙালিরা আড্ডা দিতে পারছিনা, কথা বলতে পারছিনা, মুখ বন্ধ, চোখ বন্ধ, মাথায় ক্যাপ, তাড়াতাড়ি ভাগ করোনা ভাগ। প্রত্যেক বছর কালি পুজোতে তমলুক শহর যেভাবে মেতে ওঠে […]



