হাওড়া , ১৯ জুন:- মানসিক অবসাদে আত্মঘাতী হল দশম শ্রেণির এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায়। শিবানী সাউ ( ১৬ ) নামের ওই ছাত্রী পড়ত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। পরিবারের অনুমান, লকডাউনের সময় অনলাইনে পড়াশোনা চালু হলেও তার কাছে স্মার্ট ফোন না থাকায় পড়াশোনায় সে অন্যদের থেকে পিছিয়ে পড়েছিল। এই কারণেই সে মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবারের অনুমান। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। নিশ্চিন্দা থানা এলাকার প্রফুল্লনগরে বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। ঘরের জানলা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, বালির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত সে।পরিবারের অনুমান, লকডাউনের মধ্যে অনলাইনে পড়াশোনা করতে পারেনি বলে সে মানসিক চাপের মধ্যে ছিল কিছুদিন ধরে। লকডাউনের সময় থেকেই নিশ্চিন্দায় ভাড়া বাড়িতে বড় দাদার সঙ্গে ছিল সে। বাবা-মা আর ছোট ভাই দেশে চলে গিয়েছিল লকডাউনের দিনতিনেক আগে। লকডাউন হয়ে যাওয়ার কারণে তারা হাওড়ার বাড়িতে ফিরতে পারেননি। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হওয়ার কারণ এখনও জানা যায়নি। নিশ্চিন্দা থানার পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।
Related Articles
ডিজিটাল অর্থনীতির প্রচারই সাক্ষরতার অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা।
কলকাতা, ১০ জানুয়ারি:- ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি এর সুযোগ সকলের নাগালে পৌঁছে দেওয়ার উপায় এবারের জি-টোয়েন্টি আর্থিক বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। ডিজিটাল অর্থনীতির প্রচারে অর্থনৈতিক সাক্ষরতা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে বৈঠকের আয়োজকরা মনে করছেন। এই সাক্ষরতা প্রসারের অঙ্গ হিসেবে মঙ্গলবার উঁচু ক্লাসের স্কুল পড়ুয়াদের নিয়ে এক আলোচনা চক্র আয়োজন করা হয় […]
দল গোছানো অব্যাহত ইস্টবেঙ্গলের, আইএসএলে খেলার সম্ভাবনা তলানিতে।
স্পোর্টস ডেস্ক,১৯ মে:- দল গঠনের তালিকা যেন শেষই হচ্ছে না ইস্টবেঙ্গলের। প্রায় প্রতিদিনই কোনও না কোন খেলোয়াড়কে চুক্তি করিয়ে নিচ্ছে লাল-হলুদ। সোমবার আরও পাঁচ ফুটবলারের সঙ্গে চুক্তি করল ইস্টবেঙ্গল। তারা তুলে নিল সিকে ভিনিথ, রিনো অ্যান্টো, প্রীতম সিং, ভিকাস সাইনি ও অনিল চাভানকে। সিকে ভিনিথ গত মরশুমে জামসেদপুর এফসি হয়ে ১০ টি ম্যাচ খেলেছেন। […]
করোনা আবহে নিট পরীক্ষার প্রস্তুতি , আটোসাঁটো ব্যবস্থা পরীক্ষার্থীদের সুরক্ষার চলবে বিশেষ মেট্রো-বাস।
কলকাতা , ১২ সেপ্টেম্বর:- করোনা আবহে রবিবার অনুষ্ঠিত হবে ডাক্তারির সর্ব ভারতীয় প্রবেশিকা বা নিট ।পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে সব রকমের ব্যবস্থা রাখা হচ্ছে। শনিবার প্রতিটা পরীক্ষাকেন্দ্র স্যানিটাইজ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শন করে সব ব্যবস্থাপনা খতিয়ে দেখে গ্লোবাল ম্যানেজমেন্ট টিম। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের বাইরে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে […]









