হুগলি , ১৮ জুন:- কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী কে ধর্ষনে অভিযুক্ত উদ্ভিদ বিদ্যার শিক্ষক পার্থ তালুকদারের শাস্তির দাবিতে কলেজ কর্তৃপক্ষ কে স্মারকলিপি জমা দিল তৃণমূল ছাত্র পরিষদ।বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিরা কলেজের অধ্যক্ষর কাছে শিক্ষকের কড়া শাস্তির দাবি করে। তাঁদের অভিযোগ শিক্ষক ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তাতে কলেজের ঐতিহ্য কালিমালিপ্ত হয়েছে। এরপরেই কলেজ কর্তৃপক্ষ প্রেস বিঞ্জপ্তি দেয়। সেখানে কলেজের অধ্যক্ষ ভ্যানসাংগ্লুরা বলেন, ছাত্রীর অভিযোগের পরিপ্রক্ষিতে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট দপ্তর কে জানানো হয়েছে।শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলাকালীন তাকে কলেজে আসতে দেওয়া হবে না।প্রসঙ্গত শ্রীরামপুর কলেজের উদ্ভিদ বিদ্যার শিক্ষক পার্থ তালুকদারের বিরুদ্ধে দিনের পর দিন ধর্ষনের অভিযোগ করে কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। এরপরেই ১৬ জুন কলকাতার নারকেল ডাঙ্গা রোডের বাড়ি থেকে অভিযুক্ত শিক্ষক কে গ্রেপ্তার করে শ্রীরামপুর মহিলা থানার পুলিশ। আদালতের নির্দেশে ৪ দিনের পুরনো হেপাজত হয় অভিযুক্তের।
Related Articles
শেওড়াফুলিতে দুয়ারে রান্নাঘর কর্মসূচির উদ্বোধন করলেন কল্যাণ বন্দোপাধ্যায়।
হুগলি , ৩০ মে:- রবিবার দুপুরে শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডে সুবীর ঘোষের উদ্যোগে সূচনা হলো দুয়ারে রান্নাঘর কমসূচি। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করলেন। শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষ জানালেন এই করোনা আবহে মানুষ আজ দিশেহারা তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ থেকে দুয়ারে রান্নাঘর প্রকল্পের কাজ শুরু করলাম। আমাদের প্রিয় […]
ভাটপাড়ায় তৃণমূল সভাপতিকে লক্ষ্য করে বোমা-গুলি।
উঃ২৪পরগনা, ১৯ ফেব্রুয়ারি:- ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক কুমার সাউকে লক্ষ্য করে বোমা-গুলি দুষ্কৃতীদের। ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জগদ্দল থানা সন্নিহিত ১ নম্বর গলির রবিবার সকালের ঘটনা। আক্রান্তের বাড়ি ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পালঘাট রোডে। বাড়িতেই অশোকের সাইবার ক্যাফে আছে। স্থানীয়দের দাবি, এদিন সকাল ৮-৪৫ নাগাদ থানার কাছে ১ নম্বর গলি […]
অকারণে রাস্তায় ভিড় কমাতে উদ্যোগী ডানকুনি থানা।
চিরঞ্জিত ঘোষ,২০ এপ্রিল:- সারা বিশ্ব জুড়ে করোনার যে ভয়াবহতা চলছে তা থেকে একমাত্র বাঁচার পথ হচ্ছে নিজেদের স্বেচ্ছা গৃহবন্দী করে রাখা বা লক ডাউন মেনে চলা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা বারবার বলেছেন যে এই মহামারীর সংক্রমণ থেকে বাঁচতে গেলে আমাদের সকলকেই ঘরে থাকতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথা […]




