হুগলি , ১৭ জুন:- লক ডাউনে ভিন রাজ্য থেকে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক হুগলিতে ফিরলেও করোনা মোকাবিলায় আশার কথা শোনাল জেলা প্রশাসন । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার পর্যন্ত জেলা থেকে মোট ১২ হাজার ৮০৯ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিযায়ী শ্রমিক ও সাধারণ বাসিন্দা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭২১ জন।তবে আশার কথা এই যে আক্রান্তদের মধ্যে ৫৩৮ জন করোনা জয় করে সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন।চব্বিশ ঘন্তায় জনা সাতেকের মতো নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে জেলা প্রসাসনের এক কর্তা বলেন , শ্রমিক স্পেশ্যাল ট্রেনগুলি তে যে পরিমান পরিযায়ী শ্রমিকেরা ফিরেছেন তাদের স্বাস্থ্যবিধি মেনে কোয়ারান্টাইন সেন্টার ও চিকিতসার ব্যবস্থা করা হয়।কিন্তু জেলা প্রশাসনকে আগাম না জানিয়ে তালিকার বাইরে শ্রমিক স্পেশ্যাল ট্রেন জেলা ঢুকে পড়ায় পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে বেগ পেতে হয়েছে । যদিও জেলা প্রশাসনের এই অভিযোগ অস্বীকার করেছে রেল।
Related Articles
বিজেপির দলীয় কর্মসূচিতে পুরনিগমে ডেপুটেশন দিতে এসে পুর আধিকারিকদের নিয়ে অশালীন মন্তব্য করলেন দলের হাওড়া সদরের বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য।
হাওড়া, ৬ অক্টোবর:- বিজেপির দলীয় কর্মসূচিতে পুরনিগমে ডেপুটেশন দিতে এসে পুর আধিকারিকদের নিয়ে অশালীন মন্তব্য করলেন দলের হাওড়া সদরের বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য। তিনি এদিন মন্তব্য করেন “এরা বিজেপির কাছ থেকে লাথ না খেলে পাগলা কুত্তারা সিধে হবেনা”। হাওড়া পুরসভার অধিকারদের পাগলা কুত্তার সাথে তুলনা করে এদিন বিতর্কে জড়িয়ে পড়েন হাওড়া জেলা সদরের বিজেপি সভাপতি। […]
দেশের তিন নতুন ফৌজদারি আইন পর্যালোচনা করতে কমিটি গড়ল রাজ্য।
কলকাতা, ১৬ জুলাই:- দেশের নতুন তিন ফৌজদারি আইন পর্যালোচনা করতে কমিটি গড়ল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা রাজ্যের লোকায়ুক্ত অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি গত পয়লা জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হওয়া নতুন তিন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন পর্যালোচনা করে রাজ্য সরকারের […]
পথ হারিয়ে হাওড়ায়। বাড়ি ফেরাল পুলিশ।
হাওড়া,২৩ ফেব্রুয়ারি:- হাওড়ার এজেসি বোস বি.গার্ডেন থানা এলাকার কোলে মার্কেট এলাকা থেকে এক মহিলা ও তার আড়াই বছরের পুত্র সন্তানকে উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে থানার টহলদারি পুলিশ ফোর্স এদের উদ্ধার করে। পুলিশ এদের থানায় নিয়ে আসে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম সুমি হাঁসদা(৩০)। স্বামীর নাম সঞ্জয় হাঁসদা। ছেলের নাম সুমন। বাড়ি […]








