হুগলী,১৬ ডিসেম্বর:- দলীয় নেত্রীর নির্দেশ মতো এনআরসি ও ক্যাবের প্রতিবাদে সোমবার পথে নামলো হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। আজ বিকেলে চুঁচুড়ার খাদিনামোড় থেকে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়কদের মধ্যে অসিত মজুমদার, স্নেহাসিস চক্রবর্তী ,স্বাতী খন্দকার, কৃষ্ণচন্দ্র সাঁতরা, মানস মজুমদার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান ,কর্মাধক্ষ মনোজ চক্রবর্তী, শান্তনু ব্যানার্জি।সহ জেলা তৃণমূলের নেতৃত্বরা। খাদিনামোড় থেকে তোলাফটক, খড়ুয়াবাজার হয়ে মিছিল ঘড়ির মোড়ে সমাপ্ত হয়। এদিন দিলীপ যাদব বলেন প্রতিবাদের পাশাপাশি এই মিছিল শান্তির বার্তা দিতেও সংগঠিত হয়।
Related Articles
পুরপ্রধানের হাতে সানিটাইজ মেশিন তুলে দিল ক্লাব সদস্যরা।
হুগলি,১৭ মে:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।এই লক ডাউনের মধ্যে দিন আনা দিন খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ক্লাবের সদস্যরা।মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডেও দান করেছে অনেক ক্লাব।রবিবার উত্তরপাড়ার তরুণ সংঘ ক্লাবের সদস্যরা পুরসভার পুরপ্রধান দিলীপ যাদবের হাতে তুলে দিল সানিটাইজ মেশিন।লক ডাউনের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য […]
প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য আজ থেকে শুরু হল পাড়ায় শিক্ষালয় কর্মসূচি।
কলকাতা,৭ ফেব্রুয়ারি:- করোনা সংক্রমনের ভয় এড়িয়ে মুক্ত পরিবেশে ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের পাড়ায় শিক্ষালয় কর্মসূচি সোমবার থেকে শুরু হয়েছে।যদিও লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার এদিন অর্ধদিবস ছুটি ঘোষণা করায় পাড়ায় শিক্ষালয় দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত।প্রথম দিনে সর্বত্র কোভিড বিধি মেনেই সর্বত্র পঠনপাঠন […]
হাওড়ায় কোনও এলাকায় জলের প্রেসার ফল হচ্ছে কেন, কারণ খতিয়ে দেখতে পদ্মপুকুরের ডিস্ট্রিবিউশন পয়েন্ট ঘুরে দেখলেন পুর আধিকারিকরা।
হাওড়া, ৩০ মে:- সোমবার হাওড়ায় পদ্মপুকুর জল প্রকল্প এলাকার বাইরে ডিসট্রিবিউশন কেন্দ্র ঘুরে দেখেন পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরীর নেতৃত্বে একটি দল।জল বিভাগের সব আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করা হয়। এই বিষয়ে সৈকত চৌধুরী বলেন, আজকে আমরা পদ্মপুকুর জল প্রকল্পের বাইরের জায়গাটা যেখানে দিয়ে জল পদ্মপুকুরের প্ল্যান্টে ঢোকে এবং আউটলেট যেখান দিয়ে […]








