স্পোর্টস ডেস্ক , ১৫ জুন:- বরাবর দাড়ি রাখায় স্বচ্ছন্দ মেসি। কিন্তু কোভিড পরবর্তী ফুটবলে নিজেকে একটু পাল্টেছেন লিও। আর এই লুকের সঙ্গে অন্য এক ফুটবলারদের লুকের মিলে রয়েছে। নতুন কোনও ফুটবলার নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার গ্যারি নেভিলের সঙ্গে মেসির লুক বেশ মিলে গিয়েছে। ফ্যানেরা অবশ্য সেটা খেলায় করেনি। এক ফুটবল ব্রডকাস্টার এই মিল ধরিয়ে দিয়ে মন্তব্য করেছেন। ব্রিটিশ ফুটবল প্রেজেন্টার পিয়ের্স মর্গ্যান জানান,করোনা লকডাউনে মেসি নিজের প্রতি বেশ যত্নশীল হয়েছেন। অবসর সময়টা শুধু ফিটনেস চর্চা বা বল পায়ে বাগানে ঘুরে বেরোনাতে নয়, নিজের লুকসের খেয়াল রেখেছেন। তাই মেসিকে এখন ক্লিন সেভ লুকে দারুণ লাগছে। করোনার পর লা-লিগা ফেরায় সঙ্গে সামঞ্জস্য রেখে মেসি নতুন লুকে নিজেকে মেলে ধরেছেন। ঐ প্রেজেন্টার আরও বলেন, তবে এই লুক কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তনি গ্যারি নেভিলের সঙ্গে মিলে গিয়েছে। মেসিকে ক্লিন সেভে গ্যারি নেভিলের মতোই লাগছে।
Related Articles
করোনা রিপোর্ট পজেটিভ আসায় কমিশন অব্যাহতি দিলো বেশ কয়েকজন পর্যবেক্ষক ও অধিকারিককে।
কলকাতা , ৩ এপ্রিল:- রাজ্যর বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের আগে ভোটের কাজে যুক্ত বেশ কয়েকজন আধিকারিক ও পর্যবেক্ষকের করোনা সংক্রমণ ধরা পড়ায় নির্বাচন কমিশন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। ওইসব আধিকারিকদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরেই তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। তাদের বদলে বিকল্প আধিকারিক নিয়োগ করা হয়েছে। কমিশন […]
কোন্নগরে শুরু হলো ৩১৯ বছরের প্রাচীন রাজরাজেশ্বরী উৎসব।
হুগলি,৮ ফেব্রুয়ারি:- কোন্নগরে শুরু হলো ৩১৯ বছরের প্রাচীন রাজরাজেশ্বরী উৎসব।শনিবার থেকে কোন্নগরে শুরু হলো এই প্রাচীন উৎসব।এদিন এই উৎসবের উদ্বোধন করেন প্রেমমন্দিরের মহারাজ।এদিনের উৎসবে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল,কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী সহ বিশিষ্ট মানুষরা।এই উৎসব চলবে সাতদিন ধরে।এই উৎসব উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসে কোন্নগরে। Post Views: 376
ডোমজুড়ে বাঘের আতঙ্ক, বন দফতরের দাবি এটি বাঘরোল। পাতা হলো খাঁচা।
হাওড়া, ৩০ আগস্ট:- রাতের অন্ধকারে বাঘের আতঙ্ক ছড়ালো হাওড়ার ডোমজুড়ে। গত তিনদিন ধরে স্থানীয় কোরলা সর্দারপাড়ায় রাতের অন্ধকারে বাঘের মতো দেখতে একটি প্রাণীকে দেখেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার সিসিটিভিতেও বাঘের মতো দেখতে সেই প্রাণীটির ছবি ধরা পড়ে। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে আশপাশের কয়েকটি গ্রামেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন […]






