কলকাতা , ১৪ জুন:- রবিবার সকাল থেকে কলকাতার পথে আবার ট্রাম চলাচল শুরু হল । আনলক পর্বে ,এখনো লোকাল ট্রেন চালু হয়নি যার ফলে প্রতিদিন বেসরকারী বাসে ও সরকারি বাস গুলিতে জনস্রোতের মতো আছড়ে পড়ছে মানুষের ভীড়। ট্রেনের বিকল্প হিসেবে যা বাস চলাচল করছে তা শহরের যাত্রীর তুলনায় অপ্রতুল। ফলে সর্বত্র বাদুড়ঝোলা অবস্থা। রাস্তা জুড়ে চলছে মানুষের জন স্রোত।পাল্লা দিয়ে পথে নেমেছে সাইকেল সঙ্গে মোটর বাইকের ঝাঁক। এই অবস্থায় আবার কলকাতার পথে ট্রাম চলাচল শুরু হতে খুশি শহরবাসী। এদিন কলকাতার ট্রাম ডিপো গুলি থেকে বিভিন্ন রুটে ট্রাম চলাচল শুরু হয়। ফলে বিশেষ করে বয়স্ক যেসব যাত্রীরা আছেন তাদের অনেকটাই সুবিধা হল সরকারের এই সিদ্ধান্তে।
Related Articles
করোনা যোদ্ধাদের সাহায্যে বিশ্বকাপের জার্সি দান মারাদোনার
স্পোর্টস ডেস্ক,১০ মে:- করোনা লড়াইয়ে এবার সামিল হলেন প্রাক্তন আর্জেন্টাইন মহাতারকা। ১৯৮৬ সালে নিজের ব্যবহার করা বিশ্বকাপ জয়ের জার্সি বিক্রি করলেন মারাদোনা। বুয়েনস আইরেসের সীমানা লাগোয়া একটি জায়গা ভাইরাস-আগ্রাসনে ভীষণ রকম কাবু। আক্রান্ত ও আক্রান্তের কাছাকাছি যাওয়া প্রচুর লোক সেখানে গৃহবন্দি। তাঁদের সাহায্য করতেই মারাদোনার দান করা জার্সি প্রথমে নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু […]
ডেঙ্গু মোকাবিলায় গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির হুগলিতে।
হুগলি, ৫ অক্টোবর:- পুজোর আগে ডেঙ্গি আক্রান্ত বাড়ছে হুগলিতে,বৃষ্টির জমা জলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা। মোকাবিলায় গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির করছে স্বাস্থ্য দপ্তর। রক্ত সংগ্রহ থেকে স্বাস্থ্য পরীক্ষা ওষুূধ বিলি করা হচ্ছে। জ্বরের উপসর্গ নিয়ে অনেকেই আসছেন শিবিরে। স্কুলে স্কুলে চলছে সচেতনতা। শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চলে সংখ্যাটা বেশি।বেশ কিছু এলাকাকে হটস্পট চিহ্নিত করা হয়েছে।এমনই হটস্পট হয়েছে […]
বিশ্ব কর্নিয়া দিবসে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের মন আলোকিত করার উদ্যোগ, শ্রীরামপুর আই ব্যাংকের।
সুদীপ দাস, ৭ ডিসেম্বর:- চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে! বুধবার রবি ঠাকুরের এই গানেরই যেন বাস্তবায়ন ঘটল চন্দননগর কেএমডিএ পার্কে। বুধবার বিশ্ব কর্নিয়া দিবস। এই উপলক্ষ্যে শ্রীরামপুর আই ব্যাঙ্কের আয়োজনে দৃষ্টীহীন ছাত্র-ছাত্রীদের মন অলোকিত করার উদ্যোগ গ্রহন করা হয়। উত্তরপাড়ার লুই বেল মেমোরিয়াল স্কুলের শ’খানেক দৃষ্টিহীন পড়ুয়া এদিন […]





