সুদীপ দাস , ১৩ জুন:- প্রাক্তন কাউন্সিলরের উপস্থিতিতে এক যুবককে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত হুগলির নারায়নপুরে। ওই এলাকার বাসিন্দা ইন্দ্রনীল সরকারের বক্তব্য শুক্রবার দুপুরে পুরসভার বর্জ্য ফেলার বালতি দেওয়াকে কেন্দ্র করে দূর্গা সরকারের সাথে প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের মৌসুমি সাহার সাথে বচসা হয়। অভিযোগ মৌসুমি সাহা সহ তাঁর দলবল দূর্গাদেবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগ ইন্দ্রনীল বাবু প্রতিবাদ করতে গেলে মৌসুমী সাহার এক শাগরেদ নিখিল মজুমদার হঠাৎ করে এসে ইন্দ্রনীলবাবুকে মারধর করে বলে অভিযোগ। এদিনই এবিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে সরকার পরিবার। তবে ঘটনার পর থেকেই আতঙ্কিত ওই পরিবার। তাঁদের বক্তব্য কি জানি কখন এসে আবার হামলা করে প্রাক্তন কাউন্সিলরের দলবল। যদিও এবিষয়ে কোনরকম প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত মৌসুমি সাহা । তিনি বলেন কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে করুক। আমি ক্যামেরার সামনে কিছু বলব না !
Related Articles
বালিতে দুয়ারে সরকার ক্যাম্পে অসহায় মহিলার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল বন্ধু পুলিশ।
হাওড়া, ২৭ আগস্ট:- বালিতে দুয়ারে সরকার ক্যাম্পে অসহায় মহিলার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো বন্ধু পুলিশ। শুক্রবার সকালে হাওড়ার বালির শান্তিরাম বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পে বালি থানার পুলিশের ওই মানবিক ছবি দেখা গেলো। এদিন বেলুড়ের করুণাপুকুরের বাসিন্দা এক মহিলা বালির ওই দুয়ারে সরকার ক্যাম্পে এসেছিলেন লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিতে। বাড়ি থেকে […]
আগামী তিন মাস উপযুক্ত স্পনসর আনার কাজ করবেন লাল-হলুদ কর্তারা।
কলকাতা,১৮ ডিসেম্বর:- এখনো স্পনসর এর বিষয় এ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইস্টবেঙ্গল- কোয়েস। এর থেকে শিক্ষা স্পনসর বা ইনভেস্টর যে আসুক না কেন এখনো তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবে না ইস্টবেঙ্গল । কোয়েস এর সঙ্গে পরের বছর বিচ্ছেদ একবারে পাকা ঠিকই । কিন্তু পরের বছর আই এস এল এও খেলবে ক্লাব তাই স্পনসর লাগবে । সে কারণে […]
২৪ ঘণ্টায় আরো ১৭ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন – মুখ্যসচিব।
নবান্ন, হাওড়া,১৫ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো ১৭ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে ১৩২ জন আক্রান্ত বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন। নতুন করে কোনো মৃত্যুর খবর নেই। সরকারি হিসেবে রাজ্যে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭।এখনো […]






