হুগলি , ১৩ জুন:- সিঙ্গুর যাওয়ার পথে নান্দা কালিতলা এলাকায় একজন মহিলা বাইক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেই মুহূর্তে সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিজের গাড়ি থেকে নেমে বিষয়টি দেখেন , নিজেই ওই আহত মহিলার প্রাথমিক শুশ্রূষা করেন।পরে তিনি বিজেপি কার্যকর্তাদের আবেদন করেন যেন অবশ্যই মহিলাটিকে শীঘ্রই চিকিৎসা কেন্দ্রে সঠিক চিকিৎসা করা হয়।তাকে সিঙ্গুর গ্রামীন হসপিটালে নিয়ে যায় দলীয় কর্মীরাই।
Related Articles
ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিলো হাওড়া পুরসভা।
হাওড়া, ২১ অক্টোবর:- ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিলো হাওড়া পুরসভা। বিপর্যয় মোকাবিলা, নিকাশি, ড্রেনেজ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের ছুটি বাতিল করা হয়েছে। সিত্রাং মোকাবিলায় হাওড়া পুরসভার তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নাম্বার ৬২৯২২৩২৮৭০/৭১। এই কন্ট্রোল রুম খোলা থাকছে ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। ২৪ ঘন্টা কন্টোল রুম খোলা থাকবে। ২টি শিফটে […]
থানার লকআপের তালা ভেঙে পগারপার খুনের অভিযুক্ত দুই যুবক।
হাওড়া, ২১ আগস্ট:- নিরাপত্তার নজরদারি এড়িয়ে থানার লকআপের তালা ভেঙে পগারপার বন্ধুকে খুনের অভিযোগে অভিযুক্ত দুই যুবক। এই ঘটনায় হাওড়ার শালিমার জিআরপি’তে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে সব থানাকে। রবিবার ভোরে থানার লকআপের তালা ভেঙে পালায় বন্ধুকে খুনের অভিযোগে ধৃত ওই দুই অভিযুক্ত। এদিন ভোরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার শালিমার […]
শিলিগুড়ি মহকুমার চটহাটের কুচিয়ামোড়ে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আটটি বাড়ি
শিলিগুড়ি, ১০ নভেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাটের কুচিয়ামোড় এলাকায় আগুন পুড়ে ছাই আটটি বাড়ি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে এদিন একটি ঘরে খড়ের গাদা থেকে প্রথমে আগুন লাগে। এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে মূহুর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় আসে পাশে থাকা বাড়িগুলোকে। এরপর তরীঘরী স্থানীয় খবর দেন […]








