স্পোর্টস ডেস্ক , ১২ জুন:- করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে অচলাবস্থার জেরে, দক্ষিণ আফ্রিকায় অপরাধ বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন প্রোটিয়ান ফাস্ট বোলার ডেল স্টেইন। তাই দক্ষিণ আফ্রিকার মানুষদের সাবধানে থাকতে বললেন সে দেশের কিংবদন্তি ফাস্ট বোলার । কারণ ফাস্ট বোলার ডেল স্টেইনের অভিযোগ, লকডাউন চলাকালীনন তাঁর বাড়িতে তিন বার হামলা চালিয়েছে আততায়ীরা। একবার বাড়ির বাইরে রাখা স্টেইনের বন্ধুর গাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। একবার স্টেইনের মা একা থাকা অবস্থায় আততায়ীরা জবরদস্তি তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন প্রোটিয়া ফাস্ট বোলার।করোনা ভাইরাসের জেরে লকডাউনে চাকরি হারাচ্ছেন বহু মানুষ। সেই সব মানুষদের মনে হতাশা জন্ম নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। একই সঙ্গে দীর্ঘদিন বাড়িতে বসে থাকার কারণে মানসিক রোগের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন ডেল স্টেইন। এতে তাঁর দেশে অপরাধের প্রবণতা বাড়ছে বলেও মনে করেন তিনি।
Related Articles
হাওড়ায় DYFI এর স্বাস্থ্য ভবন ঘেরাওকে কেন্দ্র করে তুলকালাম।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- হাওড়ায় বাম ছাত্র, যুবদের স্বাস্থ্য-দপ্তর অভিযান ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সরব হন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম কর্মীরা। আরজি কর-কাণ্ডে ও হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং […]
হাওড়ার রাস্তায় ফুটবল !
হাওড়া , ১২ ফেব্রুয়ারি:- হরতালের সকালে পাওয়ার বল নিয়ে হাওড়ায় বনধ সমর্থকেরা রোডে প্রতীকী ফুটবল খেললেন। নরসিংহ দত্ত রোডের পাওয়ার হাউস মোড়ে এবং হাওড়া আমতা রোডের শানপুর মোড়ে বনধ সফল দাবি করে রাস্তায় ফুটবল খেলেন বাম কর্মী সমর্থকেরা। পরে পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। হাওড়ায় আজ সকাল থেকে বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট […]
হাওড়া পুরসভায় জন সহায়তা কেন্দ্রের উদ্বোধন।
হাওড়া,১৩ মার্চ :- হাওড়া পুরসভায় জন সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শুক্রবার বিকেলে পুরসভা চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে মন্ত্রী পুরসভার নবনির্মিত ফটকের দ্বারোদঘাটন করেন। উপস্থিত ছিলেন পুরসভার কমিশনার বিজিন কৃষ্ণা, প্রাক্তন চেয়ারম্যান অরবিন্দ গুহ, প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র, ভাস্কর ভট্টাচার্য, দিব্যেন্দু মুখোপাধ্যায়, অরুণ রায়চৌধুরী, সীমা […]







