স্পোর্টস ডেস্ক, ১১ জুন:- সাল ২০০৪। দেওধর ট্রফির ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। জাতীয় দলে উপেক্ষিত থাকার হতাশা দূর করতে ঠিক করে নিয়েছিলেন, এমন ছক্কা হাঁকাবেন, যা এক্কেবারে মাঠে থাকা নির্বাচকদের গায়ের ওপর পড়ে। তারপর সেই বিধ্বংসী ইনিংস। জাতীয় দলে ডাক। বাকিটা ইতিহাস। মহেন্দ্র সিংহ ধোনির জাতীয় দলে অন্তর্ভুক্তির এই কাহিনি প্রায় সকলেরই জানা। তবে সেই সময়কার জাতীয় নির্বাচক তথা প্রাক্তন উইকেটকিপার সৈয়দ কিরমানি ফাঁস করলেন, ধোনির সুযোগ পাওয়ার আর এক অজানা বৃত্তান্ত। দারুণ সম্ভাবনাময় সেই ক্রিকেটার দলে আসতেই পারে বলে কিরমানিকে জানিয়েছিলেন প্রণব রায়। তাঁর কাছ থেকে শোনার পরে কিরমানি জানতে চান, সেই ম্যাচে ধোনি খেলছেন কি না। কিরমানি বলেছেন, “প্রণব আমাকে জানায় সেই তরুণ ওই ম্যাচে উইকেটকিপিং করছে না। ফাইন লেগে ফিল্ডিং করছে। তখন ধোনির গত দু’ বছরের পরিসংখ্যান দেখতে চাই । তা দেখে তো আমি অবাক হয়ে যাই। ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিকতার পরিচয় দিয়েছে ধোনি। আর সেই পরিসংখ্যান দেখার পরে ওর কিপিং না দেখেই পূর্বাঞ্চল দলে নেওয়ার সম্মতি দিয়ে দিই।”
Related Articles
মাহেশে জগন্নাথ মন্দিরে এসে নাম সংকীর্তনে মাতলেন মদন মিত্র।
কলকাতা, ১৩ জুলাই:- মুকুল রায়কে পিএসসির চেয়ারম্যান করে ঠিক কাজ করা হয়েছে ,আমাদের দল যাকে ইচ্ছা তাকে চেয়ারম্যান করবে করবে এতে কেন বিজেপির গাত্রদাহ হচ্ছে। যখন চার্জশিটে বিজেপি ওর নামটা বাদ দিয়েছিল তখন কি ভেবেছিলো মুকুল একদিন পিএসসির চেয়ারম্যান হবে। বিজেপিতে থাকলেই সাতখুন মাপ আর তৃণমূলে এলে যত দোষ। আবারো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে […]
ওয়ালশ সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরী বিভাগের আধুনিকীকরণ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
হুগলি , ২১ ডিসেম্বর:- চিকিৎসা পরিষেবায় গতি আনতে শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরী বিভাগের আধুনিকীকরণ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সোমবার হাসপাতালে হাজির হয়ে নতুন সাজে সেজে ওঠা জরুরী বিভাগের দ্বারোদঘাটন করেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা বিধায়ক প্রবীর ঘোষাল। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী ও হাসপাতালের সুপার জয়ন্ত সরকার। এ দিন প্রবীর […]
জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্টের জবাব দিতে প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, ১৭ জুলাই:- জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা পক্ষপাত দুষ্ট রিপোর্টের মুখের মত জবাব দিতে প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে পেশ করা ওই দীর্ঘ রিপোর্টে যেভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে এবং রাজ্যের নেতা মন্ত্রীদের ও নজির বিহীনভাবে দুষ্কৃতী আখ্যা দেওয়া হয়েছে তাতে একই সঙ্গে বিস্মিত এবং ক্ষুব্ধ রাজ্য সরকার। […]






