স্পোর্টস ডেস্ক, ১১ জুন:- সাল ২০০৪। দেওধর ট্রফির ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। জাতীয় দলে উপেক্ষিত থাকার হতাশা দূর করতে ঠিক করে নিয়েছিলেন, এমন ছক্কা হাঁকাবেন, যা এক্কেবারে মাঠে থাকা নির্বাচকদের গায়ের ওপর পড়ে। তারপর সেই বিধ্বংসী ইনিংস। জাতীয় দলে ডাক। বাকিটা ইতিহাস। মহেন্দ্র সিংহ ধোনির জাতীয় দলে অন্তর্ভুক্তির এই কাহিনি প্রায় সকলেরই জানা। তবে সেই সময়কার জাতীয় নির্বাচক তথা প্রাক্তন উইকেটকিপার সৈয়দ কিরমানি ফাঁস করলেন, ধোনির সুযোগ পাওয়ার আর এক অজানা বৃত্তান্ত। দারুণ সম্ভাবনাময় সেই ক্রিকেটার দলে আসতেই পারে বলে কিরমানিকে জানিয়েছিলেন প্রণব রায়। তাঁর কাছ থেকে শোনার পরে কিরমানি জানতে চান, সেই ম্যাচে ধোনি খেলছেন কি না। কিরমানি বলেছেন, “প্রণব আমাকে জানায় সেই তরুণ ওই ম্যাচে উইকেটকিপিং করছে না। ফাইন লেগে ফিল্ডিং করছে। তখন ধোনির গত দু’ বছরের পরিসংখ্যান দেখতে চাই । তা দেখে তো আমি অবাক হয়ে যাই। ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিকতার পরিচয় দিয়েছে ধোনি। আর সেই পরিসংখ্যান দেখার পরে ওর কিপিং না দেখেই পূর্বাঞ্চল দলে নেওয়ার সম্মতি দিয়ে দিই।”
Related Articles
শ্যামপুরের ঘটনায় সাজা ঘোষণা হাওড়া আদালতে।
হাওড়া, ১৯ জানুয়ারি:- আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী দুই অভিযুক্তকে গ্রেফতার করে থানার ফিরে আসার সময় পুলিশকে ঘিরে ধরেই আক্রমণ চালানো হয়েছিল হাওড়ার শ্যামপুর থানা এলাকার বার গড়চুমুক গ্রামে। বছর তিনেক আগে ২০১৮ সালের ৫ জানুয়ারি রাতের ওই ঘটনায় থানার ওসি সুমন দাস মারাত্মকভাবে জখম হন। থানার আরও কয়েকজন পুলিশ কর্মীও গুরুতর জখম হন। ওসি সুমন […]
এই মুহুর্তে ভালো থাকার উপায় দিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা।
কলকাতা,১৩ এপ্রিল:- মুসুরির ডাল এবং নিম পাতাতেই ভালো থাকা যায়। একদম ঘরোয়া টোটকা দিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা। শিল্পী হৈমন্তী শুক্লা একটি ভিডিও বার্তায় ভাইরাস জনিত রোগের প্রতিষেধক হিসেবে একটি বিশেষ ধরনের টোটকার কথা বলেছেন।কি সেই টোটকা? এই টোটকার মধ্যে রয়েছে রাতে ভেজানো মুসুরির ডাল এবং নিম পাতা, এই দুটোে এক সঙ্গে বেটে […]
রয়কৃষ্ণা আর উইলিয়ামকে ছেড়ে দেওয়া মোহনবাগানের পক্ষে বড়ো ভুল, মন্তব্য দীপেন্দু বিশ্বাসের।
হাওড়া, ১২ সেপ্টেম্বর:- রয়কৃষ্ণা আর উইলিয়ামকে ছেড়ে দেওয়া মোহনবাগানের পক্ষে বড়ো ভুল। আমরা আমরা সর্বশক্তি দিয়ে এবার ডুরান্ড জেতার চেষ্টা করব। রবিবার সকালে হাওড়ার বেলুড়ে এক ছোটদের ফ্রি ফুটবল কোচিং সেন্টারে এসে ওই মন্তব্য করেন দীপেন্দু বিশ্বাস। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “রয়কৃষ্ণা আর উইলিয়ামকে ছেড়ে দেওয়া মোহনবাগানের পক্ষে বড়ো ভুল হয়েছে। রয়কৃষ্ণার গুরুত্বটা শনিবারের […]









