কোচবিহার , ৩০ নভেম্বর:- আগামী ১৫ তারিখ কোচবিহারে আসছেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সুত্রে জানা গেছে, আগামী ১৫ তারিখ কোচবিহারের দলীয় কর্মসূচীতে যোগদান করবেন। তবে ওই কোথায় ওই দলীয় কর্মসূচী হবে তা এখন ঠিক করা হয় নি। এবিষয়ে কোচবিহার জেলার তৃনমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, সম্ভাব্য আগামী ১৫ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক একটি কর্মসূচীতে আসবেন। তবে ওই দলীয় কর্মসূচী কোথায় কিভাবে হবে তা এখন ঠিক করা হয় নি। প্রসঙ্গত, গত সোমবার সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরে দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন মিহির গোস্বামী। তাঁর পর তিনি দলের সাথে ৩০ বছরের সম্পর্ক নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে ছিন্ন করার কথা ঘোষণা করে বিজেপিতে যোগদান করেন তিনি। এই পরিস্থিতিতে কোচবিহার জেলা তৃনমূলের কংগ্রেসের অবস্থা কেমন রয়েছে তা সরেজমিনে তদন্ত করতেই তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার আসছেন বলে রাজনৈতিক মহলের ধারনা।
Related Articles
প্রশংসনীয় উদ্যোগ নিলেন বৈদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ।
হুগলি, ৭ মার্চ:- বরাবরের মতো এবছরও প্রশংসনীয় উদ্যোগ নিলেন বৈদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অভিভাবকদের সুবিধার্থে নানাবিধ সুবন্দোবস্ত করেছেন। ইতিমধ্য গরম শুরু হয়ে গেছে এই গরমের হাত থেকে বাঁচাতে তাদের সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন সংলগ্ন শেওড়াফুলি ক্লাবের বিভিন্ন কক্ষ খুলে দেয়া হয়েছে। […]
পরিবারের সদস্যের অবৈধ সম্পত্তি নিয়ে কঠোর মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩১ আগস্ট:- পরিবারের সদস্যদের অবৈধ দখল থাকলে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে এ কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানান, কেউ কেউ অভিযোগ করছেন আমার পরিবারের সদস্যরা অবৈধভাবে জমি দখল করে রেখেছেন। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখার নির্দেশ দেন। একইসঙ্গে […]
আরামবাগে সিবিআইয়ের হানা।
আরামবাগ, ১৪ সেপ্টেম্বর:- পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোটের দ্বারস্থ হয় বিরোধী দল। পরবর্তীকালে কোটের নির্দশে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তভার নেয় সিবিআই। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটের পর যেসব হিংসাত্মক ঘটনা ঘটেছে তা সরজমিনে তদন্ত করতে শুরু করে দেয় সিবিআই। এদিন ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার আরামবাগের কাজীপাড়ায় সিবিআইয়ের তদন্তকারী দল […]











