স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- করোনার কারণে ক্রিকেট বন্ধ, বিসিসিআইয়ের বড় ক্ষতি হলেও বিরাটদের বেতন কাটছাঁটের পথে হাঁটছে না বোর্ড। দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। বিশ্বজুড়ে মার্চ মাস থেকে করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। যেকারণে প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই ক্ষতি ভরপাই করতেই ক্রিকেটারদের বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন বোর্ড। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডগুলি ক্রিকেটারদের বেতন কমানো নিয়ে ঘোষণা করে দিয়েছে। ক্রিকেটের পাশাপাশি ফুটবলে ইউরোপের বিভিন্ন ক্লাবে একইভাব বেতন কমানো হচ্ছে। বিসিসিআই কোষাধ্যক্ষ অরুন ধুমাল বলেছেন, ‘কোভিড ১৯ ভাইরাসের কারণে ক্রিকেট মাঠে বল গড়ানো দেখতে এখনও অপেক্ষা করতে হবে। ফলে ক্রিকেটে প্রত্যাবর্তন আরও দীর্ঘ হতে চলেছে। এতে ক্রিকেটের বিপুল ক্ষতি। এরপর আইপিএল হওয়া নিয়েও আশঙ্কা রয়েছে। করোনার কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক ধসের সমস্যা তৈরি হচ্ছে। ভারতেও তার প্রভাব পড়তে চলেছে। এই পরিস্থিতিতে বোর্ড ক্রিকেটার,স্টাফ, কর্মচারীদের বেতনে কোনও কাটছাঁট না করার সিদ্ধান্ত নিয়েছে।
Related Articles
তৃণমূল ও বিজেপির সংঘর্ষের জেরে উত্তপ্ত আরামবাগ।
আরামবাগ, ১৫মে:- হুগলি জেলার আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের মীরপাড়া এলাকায় তৃনমুল ও বিজেপি সংঘর্ষের জেড়ে রাজনৈতিক উত্তেজনা। ঘটনায় আহত এক বিজেপি কর্মী। ঘটনাস্থলে পুলিশ। আহত ওই বিজেপি কর্মীর নাম হারাধন দোলুই। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিজেপি কর্মী হারাধন দোলুই বাড়ি থেকে বের হলে তৃনমুল কর্মীরা তাকে ঘিরে ধরে। তাদের মধ্যে বচসা শুরু […]
পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি, খোয়া গেল বহু পুরস্কার
হুগলি, ১৫ আগস্ট:- সমস্ত মেডেল বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার,রাষ্ট্রপতি পুরস্কার, সোনা রূপো,ব্রোঞ্জের মেডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গেছে চোর। তাছাড়া ঘরের বিভিন্ন দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে এমনকি বাথরুম বেসিনের যে কল সেই কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর। লক্ষীর ঘট পর্যন্ত ছাড়েনি সেই চোরেরা প্রায় সমস্ত লুটপাট করেছে। হিন্দমোটরের দেবাইপুকুর বুলার […]
অধিকারী পরিবারে আবারো পদ্মফুল ফুটবে – অর্জুন সিং।
হুগলি , ১৫ জানুয়ারি:- আগামীকাল নাকি বেসুরো শতাব্দীরায় দিল্লি যাচ্ছেন? এই নিয়ে বলতে গিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং জানান শতাব্দী রায় নিজের মুখেই বলেছেন তিনি দলে থেকে কাজ করতে পারছেন না। এখন যদি উনি বিজেপিতে যান এবং আমাদের দলের নেতৃত্বে যদি তাকে বিজেপিতে নেয় তাহলে আমার বলার কি থাকতে পারে। আজ বিকালে রিষড়ার ওয়েলিংটন জুট […]









