স্পোর্টস ডেস্ক, ৪ জুন:- হিসেব মতো লা লিগা নতুন ভাবে শুরু হবে ১১ জুন। তার আগেই বড় ধাক্কা খেল বার্সেলোনা। স্পেনের একটি রেডিয়ো চ্যানেল দাবি করেছে, দলের পাঁচ ফুটবলারের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। কিন্তু ক্লাব তা গোপন করে গিয়েছে। যে খবরে লা লিগা শুরু হওয়া নিয়ে নতুন করে তৈরি হয়েছে প্রশ্ন। গত মাসেই বার্সেলোনার তরফে জানানো হয়েছিল, সমস্ত ফুটবলারদের করোনা পরীক্ষা হয়েছে এবং তার ফল নেগেটিভ এসেছে। তা হলে নতুন ভাবে ফুটবলাররা কবে আবার করোনায় আক্রান্ত হলেন? নাকি তখনই ক্লাবের পক্ষ থেকে সেই তথ্য গোপন করা হয়েছিল? যদিও কোন পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত, তা জানাতে পারেনি ওই রেডিয়ো চ্যানেল। তবে শোনা গিয়েছে, যে পাঁচ ফুটবলারের করোনা ধরা পড়েছে, তাঁদের এই রোগ সংক্রান্ত কোনও উপসর্গই ছিল না। পরে রক্ত পরীক্ষা করার সময়ে করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে দু’জন সাপোর্ট স্টাফও রয়েছেন।
Related Articles
শহীদ বিমলা দে’র প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে হাওড়া ব্রিজে স্মরণ কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের।
হাওড়া , ১ আগস্ট:- দিনটা ছিল পয়লা আগস্ট, ১৯৯০ সাল। ওইদিন ট্রাম-বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণ আন্দোলন করতে গিয়ে হাওড়া ব্রিজে পুলিশের গুলিতে জখম হন হাওড়ার তৎকালীন মহিলা কংগ্রেস নেত্রী বিমলা দে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই প্রতি বছর পয়লা আগস্ট হাওড়া ব্রিজে বিমলা দে’র স্মরণে অনুষ্ঠান হয়। পরে তৃণমূল কংগ্রেস […]
হাওড়া ও হুগলিতে বিকেল থেকেই নামলো ঝড়বৃষ্টি।
হাওড়া, ২৭ এপ্রিল:- প্রবল ঝড়ের সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহকারে বৃষ্টি হলো হাওড়ায়। বৃহস্পতিবার বিকালেই হাওড়া শহরের বুকে কার্যত রাতের অন্ধকার নেমে আসে। গোটা আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সঙ্গে ছিল দমকা ঝোড়ো বাতাস। এরসাথেই নামে ঝমঝমিয়ে বৃষ্টি। গরমে যখন গোটা শহর হাঁসফাঁস করছে তখন প্রতীক্ষিত এই ঝড় বৃষ্টি মানুষকে সাময়িক স্বস্তি দিয়েছে। খুশি হাওড়া শহরবাসী। Post […]
ত্রিপুরায় ফের শক্তি বাড়াচ্ছে তৃণমূল।
ত্রিপুরা, ২৮ সেপ্টেম্বর:- ত্রিপুরার মাটিতে ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ধলাই জেলার আমবাসায় দলীয় কার্যালয় উদ্বোধন করল ঘাসফুল শিবির।একইসাথে একাধিক রাজনৈতিক দল থেকে কর্মীরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেস। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার তৃণমূল নেতা আশীষ লাল সিং, কংগ্রেস ছেড়ে তৃণমূলে সদ্য যোগ দেওয়া বাপটু চক্রবর্তী, পশ্চিমবঙ্গের যুব তৃণমূল নেতা শক্তি প্রতাপ […]











