হাওড়া,২ মে:- ঘূর্ণিঝড় আমফানে’র তান্ডবের পর কয়েকদিন কেটে গেলেও এখনও খোলা আকাশের নিচেই দিন কাটছে সাঁতরাগাছি বস্তির বেশ কিছু বাসিন্দার। প্রায় একশ ঘর বাসিন্দার অনেকেরই ঘরের ছাদ উড়ে গিয়েছিল আমফানের তান্ডবে। এরপর থেকেই ছাদহীন ঘরেই দিন কাটছিল সাঁতরাগাছির ওই বস্তির বাসিন্দাদের। অসহায় মানুষগুলো ছুটে এসেছিলেন হাওড়া কোনা ট্রাফিক গার্ডের অফিসে। নিজেদের অসহায় অবস্থার কথা জানিয়েছিলেন তাঁরা। বস্তির বাসিন্দাদের সেই অসহায় অবস্থার কথা জানতে পেরে নিজেই এগিয়ে আসেন কোনা ট্রাফিক গার্ডের আইসি প্রবীর মোহান্তি। আজ মঙ্গলবার ওই বস্তির মোট ৪৫টি পরিবারের হাতে তার্পোলিন তুলে দেওয়া হয়। আগামী দিনে আরও কিছু বিপর্যস্ত পরিবারের হাতে তার্পোলিন তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রবীরবাবু বলেন, আমফানের ঝড়ে বেশিরভাগ ঘরের চাল উড়ে গিয়েছে। এদের পাশে দাঁড়িয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।
Related Articles
রিষড়ায় জগদ্ধাত্রী পূজার গাইড ম্যাপ উদ্বোধন চন্দননগর কমিশনারেটের।
হুগলি ,১৫ নভেম্বর:- রিষড়ায় জগদ্ধাত্রী উৎসব উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আজ একটি গাইড ম্যাপ উদ্বোধন করা হলো। এর উদ্বোধন করলেন চন্দননগর পুলিশ কমিশনারেট ডিসিপি ডক্টর অরবিন্দ কুমার আনন্দ। রিশরা থানায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডিসিপি জানালেন রিষড়ায় এবছর ১০০র উপর পুজো হচ্ছে এত বড় একটা অনুষ্ঠান যার জন্য পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা […]
ব্যাঁটরা ডাকাতি-কান্ডে ধৃত ভিকিকে জেরা করে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।
হাওড়া, ১৬ ফেব্রুয়ারি:- ব্যাঁটরা ডাকাতি-কান্ডে ধৃত ভিকিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তদন্তকারীদের হাতে। কোটি টাকা ডাকাতির টাকায় প্রেমিকাকে দামি আই ফোন ও প্রেমিকার মা’কে ফ্ল্যাট কিনতে সাড়ে চার লক্ষ টাকা উপহার পাঠিয়েছিল সে। সূত্রের খবর, ডাকাতির টাকায় দেড় লক্ষ টাকা দামের আই ফোন উপহার দিয়েছিলো প্রেমিকাকে হাওড়ার কুখ্যাত অপরাধী ভিকি মল্লিক। মহিমা নামের […]
উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগে কর্মরতা দুই শিক্ষিকা এবার বরখাস্তের তালিকায়।
হুগলি, ১৭ জুন:- উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগে কর্মরতা দুই শিক্ষিকা এবার বরখাস্তের তালিকায়। সূত্রের খবর বরখাস্ত ওই দুই শিক্ষিকা হলেন চন্দ্রিমা দেব ও সুমনা নিয়োগী। নিয়ম বহির্ভূতভাবে ওই দুই শিক্ষিকাকে ২০১৭ সালে নিয়োগ করা হয়। সম্প্রতি অবৈধ নিয়োগ এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাজ্যের ২৬৯ জন শিক্ষক-শিক্ষিকাকে বরখাস্তের নির্দেশ দেয়। সেই বরখাস্তের তালিকায় উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের […]











