কোচবিহার , ১ মে:- একের পর এক করোনা আক্রান্ত হয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে থানা, গ্রাম পঞ্চায়েত দফতর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেনিটাইজেশন করার কাজ শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে। এদিন শীতলখুচি থানা ও গ্রাম পঞ্চায়েত দফতর সেনিটাইজ করে স্থানীয় দমকল কেন্দ্রের কর্মীরা।কোচবিহার জেলায় এদিন বিকেল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮৭। এঁদের প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। ওই আক্রান্তদের জন্য বিভিন্ন জেলার প্রায় ৫১ টি এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি চলছে সেনিটাইজেশনের কাজও।মূলত সম্প্রতি পরিযায়ী শ্রমিকরা যখন ফিরতে শুরু করেন। তখন শীতলখুচি এলাকায় ক্যাম্প করে তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হয়। এরপরে একের পর এক করোনা পজেটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতে শুরু করে। আর তারপরেই শীতলখুচিতে সেনিটাইজেশন করার ওই প্রশাসনিক তৎপরতা বলে মনে করা হচ্ছে।
Related Articles
কলকাতার পুরভোট শেষ হতেই বাকি ১১১টি পুরসভার ভোট নিয়ে চর্চা শুরু।
কলকাতা, ২১ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোট পর্ব মিটে যাওয়ার পর আগামী দুমাসের মধ্যে রাজ্যের বাকি সব পুরসভার নির্বাচন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আগামী ফেব্রুয়ারি মাসেই চার দফায় হাওড়া সহ বাকি ১১১ টি মেয়াদ উত্তীর্ণ পুরসভার নির্বাচন করার প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় সব থেকে বেশি পুরসভার নির্বাচন […]
শেওড়াফুলির এক আবাসনে আগুন।
হুগলি, ৫ আগস্ট:- হুগলীর শেওড়াফুলি এলাকার সর্বমঙ্গালা পল্লীর আবাসনে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত বা হতা হতের কোন খবর নেই। স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে হটাৎতি আবাসনের মিটার বক্স থেকে ধোঁয়া বেরতে শুরু করে। দাও দাও করে জ্বলতে থাকে মিটার বক্সে থাকা ইলেকট্রিকের তার। আতঙ্কিত হয়ে চেঁচামেচি শুরু করে আবাসনের […]
রাইসিনা হিলে রাষ্ট্রপতির শপথে যোগ দিতে ধামসা মাদল নিয়ে রওনা হলেন দিল্লির উদ্দেশ্যে।
হাওড়া, ২৩ জুলাই:- আগামী সোমবার রাইসিনা হিলে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে হুগলির বৈঁচির রেয়ারডাডি লাকচার গাঁওতা সাংস্কৃতিক দলকেও। ওই দলের ২৭ জন আদিবাসী শিল্পী ঢোল, মাদল, ধামসা, কাঁসর এবং বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে দিল্লির উদ্দেশ্যে […]






