নদিয়া, ১ জুন:- বিজেপি সাংসদ কে রাস্তায় আটকে হেনস্থার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। সোমবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বাড়ি থেকে বের হলেই তাকে প্রায় এক ঘণ্টা রাস্তায় আটকে রাখে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, দিন কয়েক আগে জেলা স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার কে হোম কোয়ারেন্টাইনে থাকার নোটিশ জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয় তিনি পরিযায়ী শ্রমিকদের সংস্পর্শে এসেছেন। সেই কারণেই তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ।নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বলেন, তিনি যখননিজের পুকুরে মাছ মারা যাচ্ছে সেই খবর পেয়ে পুকুরে যাচ্ছিলেন তখনই তাকে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং রাজনৈতিক চক্রান্তেই আটকানো হয়।তিনি বলেন,স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রাত তিনটের সময় আমার কাছে নোটিশ জারি করা হয়। সেই নোটিশ আমি গ্রহণ করিনি। তার কারণ আমি অন্য কারো সংস্পর্শে আসেনি। এই নোটিশ রাজনৈতিক চক্রান্ত জারি করা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন শাসক দলের অঙ্গুলিহেলনে চলছে। তিনি আরো বলেন,যতক্ষণ না স্বাস্থ্য দপ্তর কি কারনে আমাকে হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দিয়েছেন তার সুস্পষ্ট ব্যাখ্যা করেন ততক্ষণ আমি হোম কোয়ারেন্টাইন এ থাকব না।
Related Articles
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে পতাকা উত্তোলন বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে
হুগলি, ১৫ আগস্ট:- শুক্রবার ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসের সকালে শেওড়াফুলির রাজ বাড়িতে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন, মানুষেরা পতাকা উত্তোলনের মাধ্যমে দেশমাতৃকাকে প্রণাম জানালেন। এদিন সকালে প্রতি বছরের মতো এবছরও এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা ভারতের ৭৯তম স্বাধীনতা উৎসব নানা বিধ অনুষ্ঠানে মাধ্যমে অংশ নিলেন, বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি,পাশাপাশি চেয়ারম্যান ইন […]
রক্ত সংগ্রহ করে ফেরার পথে লরির সাথে ধাক্কা টাটা ম্যাজিকের , মৃত এক।
হুগলি, ২৫ ডিসেম্বর:- রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে ফেরার পথে লরির সাথে ধাক্কা টাটা ম্যাজিকের। ঘটনায় মৃত্যু এক এম.টি ((মেডিক্যাল টেকনোলজিস্ট)- এর। ঘটনায় আরও এক এমটি এবং ম্যাজিকের চালক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর পোলবা থানার জোড়া অশ্বত্টলায় ১৭ নম্বর রুটে। চুঁচুড়া সদর হাসপাতাল সূত্রে খবর ধনিয়াখালির একটি […]
হুগলির গণনাকেন্দ্রে সরকারি দপ্তরের অস্থায়ী কর্মীদের ডিউটি দেওয়ায় সরব লকেট।
হুগলি, ৩১ মে:- কোনও না কোনও সরকারি দপ্তরে থাকা তৃণমূলপন্থী অস্থায়ী কর্মীদের গণনা কেন্দ্রে ডিউটি দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে আজ হুগলির অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) তরুণ ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন হুগলির বিজেপি রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার অভিযোগ নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ করেই জেলা প্রশাসন ওই সমস্ত অস্থায়ী কর্মীদের ডিউটি দিয়েছেন। লকেটের দাবি, ওই সমস্ত […]









