মালদা ,৩১ মে:- গরু নিয়ে পার হওয়ার সময় বাবা ও দাদাদের চোখের সামনেই মহানন্দাই তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার ভেবা গ্রাম সংলগ্ন মহানন্দা নদীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই দাদার সাথে সাথে গরু নিয়ে নদী পারাপার করছিলেন ওই কিশোর। হঠাৎ বড় ভাইয়ের হাত চ্যুত হয়ে নদীর গর্ভে তলিয়ে যায় ছোট ভাই পুলিশ সূত্রে জানা যায়। নিখোঁজ ওই কিশোরের নাম ফরিদ আলী বয়স ১৭। সকাল সাড়ে নটায় নদী পারাপার করতে গিয়ে তলিয়ে যায়সে বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় বাসিন্দারা ৪ ঘন্টা ধরে নৌকো নিয়ে ৫ কিলোমিটার জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছেন। কিন্তু এখনো সেই কিশোরের সন্ধান মেলেনি ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে l চাঁচোল ব্লক প্রশাসনের আধিকারিক রাও মহানন্দা নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছেন। যদিও ঘটনার ৪ ঘন্টা অতিক্রম হওয়ার পরেও এখনো খোঁজ মেলেনি ওই কিশোরের।কিশোরের সন্ধানে এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা চার-পাঁচটা নৌকো নিয়ে নদীর পাড় ধরে সন্ধান চালিয়ে যাচ্ছেন। ৪ ঘন্টা অতিক্রম হয়ে গেলেও এখনও পর্যন্ত পৌছায়নি বিপর্যয় মোকাবিলা টিম বলে ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দারা। তবে চাঁচল ১ নং ব্লকের যুগ্ম বিডিও মোহন বার্মা জানিয়েছেন প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা আনার প্রস্তুতি চলছে। শীঘ্রই পৌছাবে।
Related Articles
খুনের ১২ বছর পর অভিযুক্তর যাবজ্জীবন, চুঁচুড়া আদালতে।
হুগলি, ১৩ মার্চ:- খুনের ঘটনার বারো বছর পর অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা হুগলি জেলা আদালত। সোমবার হুগলি জেলা আদালতের স্পেশাল পিপি কালি প্রসাদ সিংহ জানান, ঘটনাটি ঘটেছিলো ২০১১ সালের ২৯শে জুন রাত আটটা নাগাদ মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া কলবাজার এলাকায়। বাজার করে বাড়ি ফিরছিলেন শিবপুর ইসলামপাড়া বাইলেনের বাসিন্দা কেতাবউদ্দীন। তখন কুখ্যাত সমাজ বিরোধী ধানুয়া […]
ফ্রি’তে রেশন খেয়ে মমতার সমালোচনা করছে বিজেপি – তপন দাশগুপ্ত।
হাওড়া, ৫ ফেব্রুয়ারি:- ফ্রি’তে রেশন খেয়ে মমতার সমালোচনা করছে বিজেপি। মমতার সরকারের বিরুদ্ধে সমালোচনা যারাই করবে, সেই দল ডুববে। তৃণমূলের ভোট বাড়বে। হাওড়ায় বললেন রাজ্যের মন্ত্রী তথা হুগলির তৃণমূল নেতা তপন দাশগুপ্ত। শুক্রবার হাওড়ায় লেক ল্যান্ড কান্ট্রি ক্লাবে ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ৫৬তম বার্ষিক সাধারণ সভায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ওই মন্তব্য করেন। […]
সিএএ ,এনআরসি-র প্রতিবাদে পিলখানায় চলছে ধর্না। প্রজাতন্ত্র দিবসের সকালেও আজাদি চেয়ে প্রতিবাদ।
হাওড়া,২৬ জানুয়ারি:- দেশে বসবাস করা প্রত্যেক মানুষের সমান অধিকার। অথচ সিএএ, এনআরসি-র নামে নরেন্দ্র মোদীর সরকার সেই অধিকার কেড়ে নিতে চাইছে। এর প্রতিবাদে জাতীয় পতাকা হাতে নিজেদের দাবি আদায়ে সরব হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। হাওড়ার পিলখানায় মৌলানা আজাদ চকে ধর্নায় সামিল হয়েছেন সেখানকার মানুষ। এই ধর্না চলছে গত দশ দিন ধরে। রবিবার ২৬ জানুয়ারি […]







