হুগলি, ৩১ মে:- সরকারি নির্দেশ অনুযায়ী আগামীকাল অর্থাৎ পয়লা জুন থেকে তারকেশ্বর শিব মন্দির খুলছে না বলে জানিয়েছেন তারকেশ্বর মন্দিরের মোহান্ত মহারাজ। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়,ততদিন পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। বিশেষ করে ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক না হবে, ততদিন বন্ধ থাকবে তারকেশ্বর মন্দিরের গেট। তবে প্রতিদিন নিয়মনীতি মেনে মন্দিরে নিত্য শিবের পুজো হবে।
Related Articles
বালিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী।
হাওড়া , ৩১ মার্চ:- বুধবার বালিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসে রোড শো’তে অংশ নিলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এদিন লিলুয়া সূর্যনগর থেকে লিলুয়া ব্রিজ পর্যন্ত ওই রোড শো’র আয়োজন করা হয়। অভিনেত্রী সাংসদকে দেখতে এদিন রাস্তার দু’পাশে মানুষের ভীড় ছিল নজর কাড়ার মতো। লিলুয়া সূর্যনগর এসবিআই […]
করোনা সংক্রমণ ঠেকাতে কলকাতার থানাগুলোতে চালু হল ‘থার্মাল স্ক্রিনিং’।
প্রদীপ সাঁতরা , ২০ মার্চ:- করোনার আতঙ্কে এবার শুরু হলো কলকাতার থানাগুলিতে থার্মাল স্ক্রিনিং। বৃহস্পতিবার কলকাতার পাটুলি থানায় প্রথম থার্মাল স্ক্রিনিং শুরু করলো কলকাতা পুলিশ। যদিও বুধবার থেকে লালবাজারে শুরু হয় এই থার্মাল স্ক্রিনিং। আর এদিন পাটুলি থানায় শুরু হলো। পাটুলি থানায় প্রথম কর্তব্যরত পুলিশ কর্মীদের এই টেষ্ট শুরু হয়। তারপর থানায় আসা মানুষকে […]
বাজার থেকে চন্দ্রমুখী আলু উধাও। ভরসা জ্যোতিতেই।
হুগলি,৫ ডিসেম্বর:- আলুর যোগান কম থাকার কারণে সিঙ্গুরের আলুর আঁতুড় ঘর রতনপুরে অর্ধেক আলুর আড়ৎ বন্ধ । রীতিমতো নোটিশ টাঙিয়ে আলুর পাইকারি আড়ৎঘর বন্ধ রেখেছে আড়ৎদাররা। বাজার থেকে চন্দ্রমুখী আলু উধাও। ভরসা জ্যোতি আলুর উপর। দুই একদিনের মধ্যে কোলকাতা বাজারে আলুর রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা। ফলে আগামী কয়েকদিনের মধ্যে আলুর দাম কেজি প্রতি ৪০ টাকা […]



