হুগলি , ২৮ মে:- পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকতে শুরু করেছে ডানকুনিতে।আজ সতেরোটি ট্রেনে মহারাষ্ট্রের মুম্বাই,নাগপুর,সোলাপুর, থেকে থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার ফিরছে বাংলায়।গতকাল রাতেও নাগপুর থেকে দুটি ট্রেন শ্রমিকদের নিয়ে আসে।ডানকুনি স্টেশনে নামার পর ছোটো গাড়িতে চাপিয়ে শ্রমিকদের নিয়ে যাওয়া হয় ডানকুনি লোকো মোটিভ কারখানা ক্যাম্পাসে।সেখান থেকে বাসে করে নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে।হুগলি ছাড়াও হাওড়া,নদীয়া,দুই ২৪ পরগনা ,কলকাতার লোকজন রয়েছে।ট্রেন থেকে নামার পর পরিযায়ী শ্রমিকদের কোনো থার্মল স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা না করিয়েই তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।জেলা পৌঁছানোর পর প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। হুগলির পরিযায়ীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয় মহেশ্বরপুর হাই স্কু্লে। কোভিড পরীক্ষার জন্য উপসর্গ থাকলে তবেই লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
Related Articles
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান সিঙ্গুরে।
হুগলি, ২৪ নভেম্বর:- সিঙ্গুরের মহম্মদপুরে ফটোগ্রাফার সোমনাথ মাইতির খুনের ঘটনায় বিজেপি ও এর এস এস কর্মী ধৃত সঞ্জীব পাখীরার ফাঁসির দাবিতে সিঙ্গুরে বড়া তেলিয়ামোড় এলাকায় বিক্ষোভ সমাবেশে। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছে রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল রাজ্য সভাপতি জয় প্রকাশ মজুমদার, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না সহ […]
ইস্তফা দিলেন বিজেপির আরও এক বিধায়ক।
কলকাতা, ১৯ এপ্রিল:- মুকুটমণি অধিকারীর পর ইস্তফা দিলেন আরও এক বিজেপি বিধায়ক। শুক্রবার বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস ইস্তফা দিলেন। এবারের লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন বিশ্বজিৎ। উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে বিশ্বজিৎ দাস জানান, ‘বিজেপিতে যাওয়া আমার কাছে ভুল […]
দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল কিশোর।
হুগলি, ২৭ আগস্ট:- বাঁশবেড়িয়া পানমৌরি ঘাটে দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল ১৭ বছরের আকাশ রাজভার নামে এক কিশোর। বাঁশবেড়িয়া ১০ নম্বর ওয়ার্ডের কলবাজারের বাসিন্দা আকাশের দাদু বিহারীলাল রাজভর গত রবিবার মারা যান। তাঁর পারলৌকিক কাজ করতে আজ বাঁশবেড়িয়া পানমৌড়ি ঘাটে আসেন ওই পরিবারের সদস্যরা। সকাল আটটা নাগাদ দুই ভাইকে নিয়ে আকাশ গঙ্গায় […]









