হুগলি , ২৮ মে:- পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকতে শুরু করেছে ডানকুনিতে।আজ সতেরোটি ট্রেনে মহারাষ্ট্রের মুম্বাই,নাগপুর,সোলাপুর, থেকে থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার ফিরছে বাংলায়।গতকাল রাতেও নাগপুর থেকে দুটি ট্রেন শ্রমিকদের নিয়ে আসে।ডানকুনি স্টেশনে নামার পর ছোটো গাড়িতে চাপিয়ে শ্রমিকদের নিয়ে যাওয়া হয় ডানকুনি লোকো মোটিভ কারখানা ক্যাম্পাসে।সেখান থেকে বাসে করে নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে।হুগলি ছাড়াও হাওড়া,নদীয়া,দুই ২৪ পরগনা ,কলকাতার লোকজন রয়েছে।ট্রেন থেকে নামার পর পরিযায়ী শ্রমিকদের কোনো থার্মল স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা না করিয়েই তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।জেলা পৌঁছানোর পর প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। হুগলির পরিযায়ীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয় মহেশ্বরপুর হাই স্কু্লে। কোভিড পরীক্ষার জন্য উপসর্গ থাকলে তবেই লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
Related Articles
প্রতিশ্রুতি মতোই কামারপুকুরকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর সরকার।
মহেশ্বর চক্রবর্তী , ১৭ জুলাই:- প্রতিশ্রুতি ছিলো আরামবাগ মহকুমার গোঘাটের ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য কামারপুকুর ঢেলে সাজানো হবে। সেই প্রতিশ্রুতি অনেকটাই পুরোন করেছেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। সেই প্রতিশ্রুতি রক্ষার আরেক ধাপ এগিয়ে গেলো রাজ্য সরকার। এদিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত কামারপুকুরের হরিসভা এলাকায় দুটি রাস্তার শিলান্যাস হয়। কামারপুকুর এলাকায় যোগাযোগ মাধ্যমের […]
টানা ৬মাস ধরে জলের সমস্যা ব্যান্ডেল মানষপুর এলাকায়।
হুগলি , ১০ মার্চ:-টানা ৬মাস ধরে জলের সমস্যা ব্যান্ডেল মানষপুর এলাকায়। বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়েই ভোট বয়কটের ডাক দিলো স্থানীয় বাসিন্দারা। এদিন ব্যান্ডেল স্টেশন লাগোয়া দেবানন্দপুর পঞ্চায়েতের মানষপুর এলাকায় ভোট বয়কটের বেশকয়েকটি পোষ্টার পরে। পোষ্টারে লেখা রয়েছে “ভোট বয়কট, ৬ মাস ধরে জল পরা বন্ধ! ব্যান্ডেল মানষপুর, অগ্নিবীনা স্পোর্টিং ক্লাব। […]
মোদীর কাশী বিশ্বনাথ ধামের দ্বার উদঘাটন কর্মসূচির সরাসরি সম্প্রচার হবে হাওড়াতেও।
হাওড়া, ১০ ডিসেম্বর:- আগামী ১৩ ডিসেম্বর কাশী বিশ্বনাথ ধামের শুভ দ্বার উদঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের সঙ্গে ওই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে হাওড়াতেও। শুক্রবার বিকেলে মধ্য হাওড়ার পঞ্চাননতলায় বিজেপির হাওড়া সদর কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানান দলের সদরের আহ্বায়ক মণিমোহন ভট্টাচার্য। তিনি বলেন, ওইদিন অনুষ্ঠানের সম্প্রচার করা হবে হাওড়ার বিভিন্ন […]







