নবান্ন,হাওড়া, ২৭ মে:- ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত নদিবাঁধ গুলি দ্রুত মেরামত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পৌঁছনোর জন্য আরও তৎপর হতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন।নবান্নে আজ জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমফানের প্রভাবে প্রায় ১৬০ কিলোমিটার বিস্তীর্ণ এলাকার নদীবাঁধগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলে জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়া গাছের গুঁড়ি দিয়ে কীভাবে বাঁধের কাজে লাগানো যেতে পারে, সে ব্যাপারে তিনি পরামর্শ দেন। টিউবওয়েল গুলিকে মেরামত করে পানীয় জলের পরিষেবা ঠিক করার জন্য মুখ্যমন্ত্রী ১০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন। জেলাশাসকদের আমফান বিপর্যস্ত এলাকার মানুষদের কাছে ত্রাণসামগ্রী এবং আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান প্রায় সাড়ে দশ লক্ষ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত। সেই সমস্যা মেটাতে সমুদ্রের নোনাজল যেখানে ঢুকেছে সেখানেও এবার পরীক্ষামূলকভাবে নোনা জলের ধান ও মাছ চাষ করা হবে।
Related Articles
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভিনরাজ্যে থেকে ফেরা তিন যুবককে গ্রামে ঢুকতে বাধা গ্রামবাসীদের।
পূর্ব বর্ধমান,১৮ মার্চ :- করোনা ভাইরাসে আক্রান্ত এই সন্দেহে ভিনরাজ্যে থেকে ফেরা নিজেদের গ্রামে তিন যুবককে ঢুকতে বাধা গ্রামবাসীদের,ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার বেলকুলি নতুনপাড়া গ্রামের,।ঘটনা স্থলে কালনা থানার পুলিশ ওই তিন যুবককে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়।,তবে চিকিৎসাধীন তিন যুবকের শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই প্রাথিমিক ভাবে জানিয়েছেন চিকিৎসক, পাটের […]
রাজ্যের সুরক্ষায় পুজো দিলেন ভারতী ঘোষ।
পশ্চিম মেদিনীপুর , ১ ফেব্রুয়ারি:- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলে মাড়তলায়,মাড়তলা সত্যেশ্বর মহাদেব জীউর মন্দিরে মহাযোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রাপ্তন এস পি তথা রাজ্য বিজেপির সহ সভানেত্রী ভারতী ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী তরুন যাশু সহ এলাকার বেশ কিছু মানুষজন। ভারতী ঘোষ বিজেপি নেত্রী হলেও এটি […]
এবারও রবীন্দ্র ও সুভাষ সরোবরে হবে না ছট পুজো।
কলকাতা, ২ নভেম্বর:- দিন কয়েক আগেই রবীন্দ্র সরোবরে মাছের মড়ক দেখা গিয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ভয়ানক দূষণে সরোবরের জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েই বিপত্তি। সে কারণে এবারও রবীন্দ্র এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো। পরিবর্তে বিকল্প জলাশয়ে যাবতীয় ব্যবস্থা রাখছে পুরসভা ও কেএমডিএ। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ স্বত্বেও গত বছর পুলিশের সামনেই মিছিল করে রবীন্দ্র সরোবরে […]







