হাওড়া,২৩ মে:- ঝড় বিধ্বস্ত বোটানিক্যাল গার্ডেনে এখনই ব্যবস্থা না নিলে মারা পড়বে বহু মূল্যবান গাছ, জানাল বিজ্ঞান সংগঠন এশিয়ার বৃহত্তম শিবপুর বোটানিক্যাল গার্ডেন হাওড়ার ফুসফুস। নাম আচার্য্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান। প্রবল আমফান ঝড়ে এখনও পর্যন্ত গার্ডেনের বহু গাছ শুয়ে কিংবা ভেঙে পড়ে রয়েছে। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির হাওড়া জেলার পক্ষে অভিজিৎ মণ্ডল জানান, গার্ডেনে বহু ছোট-বড় গাছের ক্ষতি হয়েছে। পড়ে রয়েছে বড় বড় গাছ। এখনও পর্যন্ত সেগুলো বাঁচানোর কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তারা এখন ড্রোন চালিয়ে দেখছেন ক্ষতির পরিমাণ। অতি দ্রুত গাছগুলো সোজা করে দাঁড় করিয়ে না দিলে কয়েকশো গাছ মারা পড়তে পারে। গার্ডেনের বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে অতি সত্ত্বর গাছগুলো বাঁচানোর ব্যবস্থা না করলে গর্বের গার্ডেনের গর্ব করার মত বহু মূল্যবান গাছই বিনষ্ট হবে। হাওড়ার পরিবেশের উপর প্রতিকূল প্রভাব ফেলবে।
Related Articles
করোনায় মৃত্যু কলকাতায়, দেশে মৃত বেড়ে ৮
প্রদীপ সাঁতরা ,২৩ মার্চ:- শহরে প্রথম করোনা ভাইরাস আক্রান্তের মৃত্যু। সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই রোগী। হিসেব মতো এটাই রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। ওই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। সোমবার দুপুরে ভেন্টিলেশনে থাককালীন হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, প্রয়াত ওই ব্যক্তির বিদেশযাত্রার কোনও রেকর্ড না থাকলেও, গত ২৬ […]
ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু।
কলকাতা, ৪ নভেম্বর:- ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে দেখে রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই উপলক্ষ্যে নির্বাচন কমিশন শনি ও রবিবার রাজ্য জুড়ে বুথে বুথে ভোট দাতাদের সচেতনতা বাড়াতে বিশেষ অভিযান চালাচ্ছে। কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীকে ৬ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। অন্যদিকে […]
‘সেতু’র বর্ষপূর্তিতে হাওড়ায় কোভিড যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জ্ঞাপন।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে এবং ‘প্রোটেক্ট দ্য ওয়ারিয়র’ এর সহযোগিতায় গত এক বছর ধরে গোটা হাওড়া জেলা জুড়ে ‘সেতু’ ভার্চুয়াল মাধ্যমে বহু খ্যাতনামা বিশিষ্ট চিকিৎসকেরা করোনা আক্রান্তদের চিকিৎসা সংক্রান্ত পরিষেবা দিয়ে চলেছেন। এই ‘সেতু’র বর্ষপূর্তি উপলক্ষ্যে শনিবার সকালে হাওড়া শরৎ সদন ১ নং হলে করোনা যোদ্ধা এইসব চিকিৎসক এবং এই […]





