নবান্ন,হাওড়া,১২ মে:- করোনা এখনই বিদায় নেবেনা তা ধরে নিয়েই রাজ্য সরকার সবরকম সতর্কতা বজায় রেখে অর্থ নৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার কথা ভাবছে। নবান্নে আজ জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, ২ মাস কাজ বন্ধ থাকায় অর্থনীতি ভেঙে পড়েছে। এজন্য কড়াভাবে লকডাউন চালিয়ে যাওয়ার পাশাপাশি জন জীবনকে ধীরে ধীরে স্বাভাবিক করতে আগামী ৩ মাসের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা করা হবে।করোনা সংক্রমণের নিরিখে চিহ্নিত জোনগুলিকে আরও ছোট ভাগে বিভক্ত করে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হবে।অর্থনীতিকে সচল রাখার জন্য করোনা সংক্রমণের সবথেকে ঝুঁকি বহুল রেড জোনকে আরও তিন ভাগে ভাগ করার তিনি পরামর্শ দেন । মুখ্যমন্ত্রী জানান, রেড জোন এ এলাকাগুলিতে কোনও ছাড় নয়। রেড জোন বি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। কনটেনমেন্ট জোনের বাইরে ব্যারিকেড দেওয়া অংশকে রেড জোন সি হিসাবে চিহ্নিত করে সেখানেও কিছু কিছু ব্যবসা ও পরিষেবা চালু করা হবে বলে তিনি জানিয়েছেন।
কোন ক্ষেত্রে ছাড় মিলবে, পুলিশ তা পরিস্থিতি পর্যালোচনা করে ঠিক করবে ।ধাপে ধাপে এই ছাড় কার্যকর করা হবে । প্রথম দফায় কাল থেকে এবং দ্বিতীয় দফায় ২১ মে থেকে ছাড়গুলি কার্যকর করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সোনার দোকান, বৈদ্যুতিন সামগ্রীর দোকান ,মোবাইল চার্জিংয়ের দোকান খুলবে। রেস্তঁরা ছাড়া খাবারের দোকান খোলা থাকবে। ফিল্ম-টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শুটিং ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে এডিটিং, মিক্সিং, ডাবিংয়ের কাজ শুরু করা যাবে। বিড়ি শিল্পে এবং চা বাগানে ৫০ শতাংশ শ্রমিককে নিয়ে কাজ শুরু করা যাবে। তাঁতের হাট খোলা হবে বলে তিনি জানিয়েছেন।মুখ্য়মন্ত্রী জানান, সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত দোকান খোলা থাকবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ১০০ দিনের কাজে জোর দেওয়া হচ্ছে। বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁরা চাইলে ১০০ দিনের কাজ করতে পারবে। তিনি আরও বলেন, রাজ্যের ১০০টি ট্রেনের পরিকল্পনা করা হয়েছে। বাইরে যাঁরা আছেন, তাঁদের ফেরানোর জন্য় এই পরিকল্পনা নেওয়া হয়েছে।Related Articles
আমফানে ক্ষতিপূরণের টাকা না পেয়ে গ্রামবাসীদের বিক্ষোভ পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে।
হুগলি , ২৫ জুন:- আমফানে প্রকৃত ক্ষতিগ্ৰস্থ হওয়া সত্ত্বেও ক্ষতিপূরনের তালিকায় নাম নেই গ্ৰামবাসীদের , সেই জায়গায় নাম উঠেছে পাকা বাড়ি, দ্বোতলা।বাড়ির লোকেদের । সেই অভিযোগে প্রধানের বাড়ির সামনে পঞ্চায়েতের সদস্য প্রদ্যুৎ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাল গ্ৰামবাসীদের। ঘটনার জেরে পঞ্চায়েতের প্রধান দিপালী সাঁতরা বচসায় জড়িয়ে পড়েন গ্ৰামবাসীদের সাথে । রীতিমতো তর্কাতর্কি হয় প্রধানের সাথে গ্ৰামবাসীদের।। […]
আত্মসন্মানে আঘাত লাগায় আত্মহত্যার চেষ্টা কিশোরীর।
হুগলি ,১৯ ডিসেম্বর:- তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষিতার পর অপমান ও আত্মসন্মানে আঘাত লাগায় আত্মহত্যার চেষ্টা কিশোরীর। বর্তমানে গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা ওই কিশোরী চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোরে বাড়ির কলপারে গায়ে জ্যারিকেনের কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় হুগলির সুগন্ধ্যার বাসিন্ধ্যা ওই কিশোরী। ঘটনায় অভিযুক্ত সুমন সাঁতরা গ্রেপ্তার হয়েছে। সুমনের বাবা বরুন সাঁতরা স্থানীয় […]
গোল্ড লোন পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ, অভিযুক্তকে দিঘা থেকে গ্রেফতার ভদ্রেশ্বর থানার।
প্রদীপ বসু, ৪ আগস্ট:- অনেক মানুষকে প্রতারিত করে পালিয়ে যাওয়া অভিযুক্তকে দিঘা থেকে গ্রেফতার করে ভদ্রেশ্বর থানায় নিয়ে এল পুলিশ। অভিযুক্ত অমিত চৌধুরীর বাড়ি ভদ্রেশ্বরের গেট বাজার এলাকায়। বেশ কিছুদিন ধরে ভদ্রেশ্বর ও আশেপাশের এলাকার মানুষের বিশেষ করে মহিলাদের গোল্ড লোন পাইয়ে দেওয়ার নামে তাদের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। টাকার পরিমান প্রায় ২০ লাখ। […]




