হুগলি,৮ মে:- ঘট পুজোর মধ্যে দিয়ে সমপন্ন হচ্ছে এবারের কোন্নগরের বিখ্যাত শকুন্তলা কালি পুজো।লক ডাউনের কারণে শনিবার ঘট পুজোর মধ্যে দিয়েই হচ্ছে ১৩১ বছরের প্রাচীন শকুন্তলা কালি পুজো।এই পুজো শুধু হুগলি জেলার মধ্যেই নয় রাজ্যের মধ্যে বিখ্যাত পুজো গুলোর মধ্যে একটি।এই পুজো উপলক্ষে কোন্নগরে ভিড় জমান কয়েক লক্ষ মানুষ।কিন্তু এবার লক ডাউনের ফলে পুলিশের ঘেরাটোপে ঘট পুজোর মধ্যে দিয়ে সম্পন্ন হচ্ছে এই প্রাচীন পুজো।প্রত্যেকবার এই পুজো উপলক্ষে উৎসবের আমেজে মেতে ওঠে কোন্নগরের মানুষ।আগের দিন থেকে জল ঢালা তারপর বেশ কিছুদিন ধরে এই পুজো উপলক্ষে বসে মেলা। কিন্তু লক ডাউনের ফলে এবার আর সে সব না হওয়ায় মনে বিষাদ কোন্নগর বাসীর। বাড়িতে থেকেই মায়ের কাছে প্রার্থনার আবেদন জানান পুজো কমিটির সদস্যরা।
Related Articles
বিজেপি বলে কোন দল নেই , তৃণমূল থেকে দল ভারিয়ে বিজেপিকে তৈরী করতে হচ্ছে – সুজন চক্রবর্তী।
সুদীপ দাস , ৩১ জানুয়ারি:- বিজেপি বলে আসলে কোন দল নেই! তৃণমূল থেকে দল ভারিয়ে বিজেপিকে তৈরী করতে হচ্ছে। তৃণমূলে বাতিল যারা তাঁরা আজ বিজেপির নেতা। আবার এটাও স্পষ্ট হচ্ছে যে তৃণমূল বলেও আসলে কোন দল নেই! দল ভাঙিয়ে তৃণমূল তৈরী হয়েছিলো। যেদিন যে যেমন এদিক-ওদিক চান্স পাচ্ছেন চলে যাচ্ছেন। তৃণমূল যেমন ভাঙা বেড়া দিয়ে […]
ফের কুরুচিকর ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীকে দিলীপ ঘোষের।
কলকাতা, ২৬ মার্চ:- কুকথায় তার জুড়িমেলা ভার। প্রতিপক্ষের নেতা-মন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন। এমনকি বিজেপি শীর্ষ নেতৃত্বও তাকে বেশ কয়েকবার সেন্সর করেছেন। যদিও তাতে মোটেও স্বভাব বদলাননি দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রচারে নেমে ফের কুরুচিকর ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। শালীনতার সব সীমা ডিঙিয়ে মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়েও খোঁচা […]
বাড়ি থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২৩ ডিসেম্বর:- আবারও নিঃসঙ্গ ব্যাক্তির মৃত্যু। বাড়ির ভিতর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত নারকেলবাগান সংলগ্ন মিয়ারবেড় গোরস্থান রোডে। মৃত বৃদ্ধর নাম দীপক ব্যানার্জী(৭১)। পেশায় তিনি একজন পুরোহিত ছিলেন। বিবাহিত হলেও নিঃসন্তান ছিলেন দীপকবাবু। ২০১৯ সালে দীপকবাবুর স্ত্রী মারা যান। তারপর থেকেই নিঃসঙ্গ ছিলেন […]








