চিরঞ্জিত ঘোষ,১ মে:- আজ পয়লা মে শ্রমিক দিবস । রাজ্যের শিল্পাঞ্চল গুলির পাশাপাশি জেলার শিল্পাঞ্চল গুলো বন্ধ। পেটের তাগিদে ভিন রাজ্যের শ্রমিকরা এই শিল্পাঞ্চল গুলিতে সারাবছর কোন না কোন কারখানায় যুক্ত থাকে বা কাজ করেন। লকডাউন এর ফলে কেউ বাড়ি ফিরে গেছেন কেউ বা ফ্যাক্টরির মধ্যে আটকে আছেন। গাড়ি ঘোড়া না চলায় বাড়ি যেতে পারছেন না। আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পরল । ডানকুনির শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজ করতেন তারা সংসারের অভাবে পেটের তাগিদে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে গেছে কেউ ফল বিক্রি করছেন কেউ মাছ বিক্রি করছেন কেউবা সবজি বিক্রি করছেন। তাদের সঙ্গে কথা বলে জানতে পারি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে বাড়িতে সংসার চালাবার জন্য কি করব তাই আমরা এই ফল আনাজ বিক্রি করে বাড়ির মা-বাবাদের মুখে অন্ন তুলে দিতে পেরে আমরা খুশি। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি লকডাউন উঠবে আমরা আবার ওই কর্মে ফিরে যেতে পারি বাড়ির পরিবারকে হাসিমুখে রাখতে পারব।
Related Articles
৬জনের প্রানেও হুঁশ ফেরেনি প্রশাসনের , নিরাপত্তাহীন ঘাটে অজস্র মানুষের গঙ্গাস্নান।
সুদীপ দাস , ২৯ মার্চ:- দোলপূর্নিমা থেকে আজ অবধি মাত্র ১১দিনে হুগলী-চুঁচুড়া পৌর এলাকায় গঙ্গাডুবির ঘটনায় ছ-ছ’টি প্রান গেছে। এ’কদিনে জেলা ধরলে সংখ্যাটা আরও বাড়বে। তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের। মঙ্গলবার চুঁচুড়ার মল্লিকঘাটে একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ’য়ে শ’য়ে মানুষের ভিড় জমলো। কিন্তু গঙ্গাঘাটে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তজনিত কোন ব্যাবস্থাই চোখে পরলো না। রীতি মেনে প্রতি […]
হাওড়ায় বাম সংগঠনের মিছিল।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- বাম ছাত্র সংগঠনের মিছিল হাওড়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত। সর্বভারতীয় জাঠার সমাপ্তি দিবসে উপলক্ষে এই মিছিল হয়। ১লা আগস্ট সারা দেশে জুড়ে শুরু হয় এই জাঠা। আজ ২ সেপ্টেম্বর পূর্ব ও উত্তর পূর্ব ভারতের জাঠার সমাপ্তি হবে। এই উপলক্ষে কয়েক হাজার বাম ছাত্র যুব হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে কলেজ স্ট্রিট উদ্দেশ্যে […]
পোর্টাল বিভ্রাটের কারণে তৃতীয় দফার টিকাকরনের কাজ প্রথম দিনেই ব্যাহত।
কলকাতা, ২৮ এপ্রিল:- পোর্টাল বিভ্রাটের কারণে তৃতীয় দফার কোভিড টিকা করণের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আজ প্রথম দিনেই ব্যাহত হয়েছে। এই পর্যায়ে ১ লা মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সমস্ত নাগরিকদের করোনার টিকা দেওয়ার জন্য আজ থেকেই নাম নথিভুক্তিকরণ এর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এদিন বিকেল চারটে নাগাদ কো উইন পোর্টালে […]





