হুগলি,২৯ এপ্রিল:- মুখে বিভিন্ন রঙ মেখে কেউ সাজেন কালী, কেউ সাজেন শিব ,পার্বতী অথবা কেউ সাজে বাবা লোকনাথ। রুটি রুজির টানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিক্ষা করে দিন গুজরান। তারকেশ্বরের জ্যোৎশম্ভু গ্রামে বসবাস করে এরা। তবে গ্রামের চলতি নাম বহুরুপী গ্রাম নামে পরিচিত। বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে তারকেশ্বর রেল গেটের পাশে এদের বাসবাস। বাপ ঠাকুরদার পেশাকে টিকিয়ে রাখতে ভোর হতেই বিভিন্ন দেবদেবীর সাজে সজ্জিত হয়ে বেড়িয়ে পরে ভিক্ষা করতে। তারকেশ্বর থেকে ট্রেনে চেপে কোলকাতা ও শহরতলিতে যাতায়াত। সারাদিন উপবাস থেকে বিভিন্ন দোকান, বাড়ি ঘুরে রাতে ঘরে ফেরা। যেটুকু ভিক্ষার দান পায়, তা দিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দেয় এই বহুরুপীরা। কিন্তু বর্তমানে লকডাউন পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় পড়ে রয়েছে এরা। বন্ধ ট্রেন চলাচল থেকে বাজার , দোকান। আগের মত নেই সকাল থেকে নিজেদের সাজিয়ে তোলার ব্যাস্ততা। এমনিতেই নুন আনতে পান্তা ফুরিয়ে যায় এদের। তার উপর লকডাউনের জেরে কঠিন পরিস্থিতির স্বীকার। পায়নি কোনও সরকারি ত্রাণ সামগ্রী। নেই কোনও রাজনৈতিক দলের নেতাদের আনাগোনা। গত একমাসের লকডাউনে ফুরিয়ে এসেছে ভিক্ষার ঝুলিতে থাকা দানের অর্থ। করুণ আর্জি, এই কঠিন পরিস্থিতিতে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিক তাঁদের দিকে। নেই কোনও বিকল্প আয়ের পথ। তাই কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীনাথ বহুরুপী গল্পে এই তারকেশ্বর বহুরুপীদের একটাই ভাষা , বিভিন্ন রঙ মেখে বহুরুপী সাজলে মিলবে ভিক্ষা নচেৎ অনাহারে মৃত্যু।
Related Articles
দর্শক শূন্য মাঠেই খেলা হোক আর্জি তিন প্রধানের ।
স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট:- দর্শক শূন্য মাঠে খেলতেও সমস্যা নেই। কিন্তু খেলা শুরু হোক। এমনটাই জানাল কলকাতার তিন প্রধান ক্লাব। বুধবার সেক্রেটারিয়েট ভবনে ইস্টবেঙ্গল,মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবার কলকাতায় আইলিগের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলা হবে। এই দুটি লিগ শেষ হতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ হয়ে যাবে। সেক্ষেত্রে […]
করোনার জেরে চলছে রক্ত সংকট , থ্যালাসেমিয়া শিশুর জন্য নিজের রক্তদান উপপ্রধানের।
সুদীপ দাস ,চুঁচুড়া,২৮ মার্চ:- তিন মাস বয়স থেকেই হাসপাতালের মুখ দেখছে ছোট্ট নীল, কারণ এই ছোট্ট বয়স থেকেই থ্যালাসেমিয়া আক্রান্ত মগরার সুকান্তপল্লীর নয়ন মিস্ত্রি ও মুক্তা মিস্ত্রির একমাত্র পুত্র নীল মিস্ত্রি। তিন মাস বয়স থেকেই এই রোগের কারণে রক্ত নিতে তাদের ছুটে যেতে হতো কলকাতার পি জি তে। সেই মতন এই মাসেও রক্ত নেওয়ার দিন […]
সুষ্ঠুভাবে সাধারণ মানুষের ভোটদান নিশ্চিত করতে হবে, দাবি লকেটের।
হুগলি, ১০ জুন:- মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে সন্ত্রাস চলছে। অভিষেক ব্যানার্জি আসুক এসে মনোনয়ন জমা করিয়ে দিক। আসলে এদের কথায় আর কাজের সঙ্গে মিল নেই। সিভিক ভলেন্টিয়ারদের এটাই তো সমাজসেবা মহিলাদের জামা কাপড় ধরে টানবে। বড় সমাজসেবা করছে তারা। প্রলোভন দেখিয়ে এদেরকে নামিয়েছে। ভয় পেয়েছে তাই এত তাড়াতাড়ি পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে। মাসেল পাওয়ার দিয়ে […]







