পুরী,২৬ এপ্রিল:- অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয়। কিন্তু এবার তা হলো না, রবিবার অক্ষয় তৃতীয়ায় যাবতীয় অনুষ্ঠান হল শ্রীমন্দিরের ভিতরেই। করোনার ধাক্কায় সব নিয়ম উলোট পালোট হয়ে গেলো পুরীতে।এই অবস্থায় আদৌ রথযাত্রা হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। পুরীর জগন্নাথ এবার রথে চড়ে মাসির বাড়ি যাবে কিনা এটা নিয়েই উড়িষ্যা সরকার ও মন্দির কতৃপক্ষের বৈঠক হয়। সেখানে স্থির হয় আগামী ৪ মে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন মন্দির কর্তৃপক্ষ।যদি এই পরিস্থিতি থেকে যায় তাহলে এবার আর বাইরে নয়, মন্দিরের ভেতরেই হবে রথযাত্রা। অতীতে ১৮ থেকে ২০ বার রথযাত্রা না হওযার দৃষ্টান্তও রয়েছে। শ্তরুর আক্রমণে রথযাত্রা নানা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে আগেও। ওডিশার পঞ্চায়েত মন্ত্রী প্রতাপ জেনা জানিয়েছেন, এবার যা কিছু পূজা অর্চনা হবে মন্দিরের মধ্যেই। শুক্রাবর জগদগুরু শঙ্কারচার্যের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি এই ব্যাপারে সম্মতি দিয়েছেন। চন্দনযাত্রায় দেবতার ছবি ৩ কিলোমিটার দূরের নরেন্দ্র পুষ্করিনীতে নিয়ে যাওয়া হয়। এবছরের রথযাত্রা হবে ২৩ জুন।তাই এবারে রথযাত্রায় প্রভু বাইরে রথে চরবেন, না নিজ গৃহেই আবদ্ধ থাকবেন, তা জানা যাবে আগামি ৪ ঠা মে তে প্রভুর কাছে ভক্তদের এখন একটাই প্রার্থনা এ বিপদ থেকে মুক্ত করো বিশ্বকে, পথ দেখাও তুমি।
Related Articles
ইথানল উৎপাদন ও তথ্যপ্রযুক্তি শিল্পে উৎসাহ দিতে নতুন নীতি তৈরি করছে সরকার।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- রাজ্যে ইথানল উৎপাদন ও তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগে উৎসাহ দিতে রাজ্য সরকারনতুন নীতি তৈরি করছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই দুই বিষয়ে নীতি তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে। খুব শীঘ্রই এ ব্যাপারে রাজ্যসরকার বিস্তারিত নীতি নির্দেশিকা প্রকাশ করবে বলে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানান ডাটা প্রসেসিং শিল্পের […]
২-এ ২, জিতেই চলেছেন জননেতা শুভেন্দু অধিকারী
ঋসভ,২৮ নভেম্বর:- ক্রমশই যেন বঙ্গ রাজনীতিতে জননেতা হয়ে উঠছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী । রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের পর উচ্ছাসে ভাসছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা । স্বস্তিতে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃপ্তি পাচ্ছেন শুভেন্দু অধিকারী । লোকসভায় ভরাডুবির পর উপনির্বাচনে গুরুত্বপূর্ণ দুই কেন্দ্র কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর কেন্দ্রের দায়িত্ব বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারীকেই দিয়েছিলেন তৃণমূল […]
শনিবার হাওড়ায় মমতার সভা , প্রস্তুতি খতিয়ে দেখতে ডুমুরজলা মাঠ পরিদর্শনে অরূপ রায়।
হাওড়া , ২৬ মার্চ:- শনিবার বিকেলে হাওড়ার ডুমুরজলা ময়দানে তৃণমূল প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মঞ্চ তৈরির কাজ চলছে। সভাস্থলের আশপাশের এলাকা জুড়ে নেত্রীর কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। শুক্রবার বিকেলে ডুমুরজলা ময়দানে […]







