চিরঞ্জিত ঘোষ,২৬ এপ্রিল:- হুগলি চন্ডীতলা পুরনো রাজবাড়ি তে সমৃদ্ধি ফাউণ্ডেশান উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির। যখন কোভিদ নাইনটিন এর প্রভাবে সারা রাজ্য লকডাউন চলছে তার ফলে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এই সময় বিভিন্ন রোগী দের রক্তের প্রয়োজন মেটাতে উদ্যোক্তা নিলেন গরলগাছা পঞ্চায়েতের প্রধান মনোজ সিংহ। সরকারি নির্দেশ অনুযায়ী বড় ধরনের রক্তদান না করতে পেরে ও সরকারি রুলস অনুযায়ী 30 জনের রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দিলেন। উপস্থিত ছিলেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার ও জেলার তৃণমূলের সভাপতি দিলীপ যাদব।
Related Articles
হটাৎ অকাল বৃষ্টির ফলে আলু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা।
হুগলি,৩০ জানুয়ারি:- চলছে বাগদেবীর আরাধনা। দুদিনের এই পুজোতে ছোট থেকে বড় সবাই আনন্দে মেতেছে। কচি কাচাদের ভিড় মন্ডপে মন্ডপে। কিছুটা মন খারাপ করে দিচ্ছে মাঝে মধ্যে ঝির ঝিরে বৃষ্টিতে।আগে থেকেই আবহাওয়া দপ্তর জানিয়ে ছিলেন বৃষ্টি হওয়ার কথা। বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশা এবং বেশ কয়েক ঘন্টা দেখা মেলেনি সূর্যের। হুগলি জেলার বিভিন্ন জায়গায় হাল্কা থেকে […]
রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে পাঁচ জেলায় ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা , ৭ এপ্রিল:- আগামী শনিবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে পাঁচ জেলার যে ৪৪ টি আসনে নির্বাচন রয়েছে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরমধ্যে কলকাতা পুলিশ এলাকায় থাকবে ৯৪ কোম্পানি। তাছাড়াও আলিপুরদুয়ারের ৯৬, কোচবিহারে ১৮৩, হাওড়া পুলিশ কমিশনারেটএ ৯৯, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৩৮, হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় ৩৫, […]
রাজ্যে তৈরি হলো আরো দুটো পৌরসভা।
কলকাতা, ২২ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগেই। মন্ত্রিসভার বৈঠকে পাস হয়েছিল প্রস্তাব সেইমত রাজ্যে তৈরি হল দুই নতুন পুরসভা। সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ায় এবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ময়নাগুড়ি ও ফালাকাটা পুরসভা। এতদিন রাজ্যে ১২৫টি পুরসভা ছিল। সেই তালিকায় যুক্ত হওয়ায় সংখ্যাটা বেড়ে হল ১২৭। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে সেখানে এই […]




