হুগলি,২৫ এপ্রিল:- লকডাউন এর ফলে জেলা প্রশাসন শেওড়াফুলি হাটের কাঁচা সবজির বাজার এখানকার দিল্লি রোডের ধারে আরএমসি মার্কেটে নিয়ে যাওয়ায় সিদ্ধান্তে খুশি এলাকাবাসী। বহু বছর ধরে শেওড়াফুলির কাঁচা সবজির বাজার খুবই জনপ্রিয় ছিল । প্রতিদিন ভোর রাত থেকে হাজার হাজার কৃষিজীবী মানুষও ব্যাবসায়ীরা তাদের উৎপন্ন শাক সবজি নিয়ে এসে শেওড়াফুলির এই বাজারে বসতেন ।এখানকার শাকসবজি সারা হুগলি ও জেলার বাইরে এইখান থেকে সাপ্লাই হতো প্রতিদিন ।কয়েক হাজার পাইকারি এবং সাধারণ ক্রেতা এখান থেকে মাল পত্র নিত । কিন্তু বর্তমানে মারণব্যাধি করোনার আক্রমণে দিশেহারা সমাজ। তাই প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে সামাজিক দূরত্ব মানা হয়। তারই জন্য স্থির করা হয়েছে শেওড়াফুলি দিল্লি রোড এর ধারে দীর্ঘদিন ধরে বহু টাকা ব্যয়ে তৈরি আরএমসি নিয়ন্ত্রিত বাজারটি তৈরি হলেও অভিযোগ বেশ কিছু রাজনৈতিক নেতা নিজেদের স্বার্থ চরিত্র ও বাধা দানের ফলে সেখানে এতদিন বাজারটি যেতে পারিনি। অভিযোগ জনৈক মুকুল সাহা ( ম্যানেজার ) প্রতিনিয়ত শেওড়াফুলি হাটের সবজি বাজারের পাইকারি ও খুচরো বাসীদের উপর নানা ভাবে ভীতি প্রদর্শন করে থাকে। আরো অভিযোগ শুধু তাই নয় এক শ্রেণীর অসাধু মানুষ সাধারণ ব্যবসাদার এবং গরিব চাষিদের থেকে ব্যাপক হারে তোলাবাজি করে। এবং তাদের উপর নানা অত্যাচার হয়। এর ফলে অতিষ্ঠ হয়ে উঠেছিল তাদের জীবন । কিন্তু এই বিপদের দিনে সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নির্দেশ জারি করা হয়েছে একসঙ্গে বহু মানুষের জমায়েত চলবে না। যার জন্যহাত থেকে সবজি বাজার সরাবার এই সিদ্ধান্ত। আরএমসি বাজারে প্রচুর জায়গা রয়েছে এবং সেখানে আধুনিক ব্যবস্থা রয়েছে। যার ফলে ওইখানে ব্যবসাদারদের ব্যবসা করতে সুবিধা হবে। এই সিদ্ধান্তে এলাকাবাসী থেকে ব্যবসায়ীরা পর্যন্ত খুশি। তারা প্রশাসন কে সাধু বাদ জানিয়ে ছেন। এরফলে দীর্ঘদিনের বস্তু ঘুঘুর বাসা ভাঙবে।
Related Articles
নিয়োগের দাবিতে ডেপুটেশন দিল টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা।
হাওড়া , ২ সেপ্টেম্বর:- টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও নিয়োগ না হওয়ায় বুধবার দুপুরে শিক্ষাভবনে এসে ‘ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দফতরে ডেপুটেশন দিল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ। এদিন প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চের পক্ষ থেকে স্বর্ণজিৎ বসু জানান, ২০১৫ সালে টেট পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হন। পরবর্তী কালে ডিএলএড প্রশিক্ষণ […]
সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগে উত্তেজনা
হুগলি , ২৩ জানুয়ারি:- সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগে উত্তেজনা ছড়ালো। শনিবার বেলার দিকে বিষয়টি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল কাজিডাঙ্গা মোড়ে। পুলিশ সূত্রে খবর শুক্রবার গভীর রাতে কেউ বা ওই পার্টি অফিসের কাঁচের জানালা ভেঙে তছনছ করে। মাটিতে ফেলে দেওয়া হয় দলীয় পতাকাও। শনিবার বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে […]
হুগলিতে ১৪ টি ব্লক ক্ষতিগ্রস্ত , ৭৮৩২৭ মানুষ জলবন্দি , কয়েক লক্ষ টাকার কৃষিজমির ফসল নষ্ট।
মহেশ্বর চক্রবর্তী, ৩ আগস্ট:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় সারা হুগলি জেলায় কয়েক লক্ষ টাকা কৃষিজমির ফসল, মাছ ও কয়েক লক্ষ টাকার মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে। হুগলি জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে ( ০১/০৮/২১ ও ০২/০৮/২১) বন্যার জলে প্রায় ৩৪৩৪৭ হেক্টোর কৃষিজ ফসল নষ্ট হয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ৪৪২৬৬ লক্ষ টাকা। বন্যার জলে […]




