সুদীপ দাস,১৯ এপ্রিল:- বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের পর এবারে হুগলি জেলা সংশোধনাগার স্যানিটাইজ করতে নামলো হুগলি অগ্নি নির্বাপন দপ্তর। রাজ্যের কারাগারগুলিতে বন্দিদের সংখ্যা বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই অনেককে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে হুগলি জেলা সংশোধনাগারও। এবারে গোটা সংশোধনাগারটিকেই জীবানু মুক্ত করার কাজ শুরু হলো। রবিবাসরীয় সকালে সংশোধনাগারের ভিতর ও বাইরে হাইড্রোক্লোরাইড দিয়ে স্প্রে করে জীবানু মুক্ত করা হয় বলে জানান হুগলি অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিক এস. খান।
Related Articles
এবার থেকে লেনদেন প্রক্রিয়া, পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় করার উদ্যোগী সরকার।
কলকাতা, ২৬ আগস্ট:- রাজ্য সরকার টাকা দেওয়ার প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হয়েছে।১ সেপ্টেম্বর থেকে সমস্ত ট্রেজারি থেকে পুরোপুরি ডিজিটাল মাধ্যমে টাকা দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে বলে অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। এই প্রক্রিয়া কীভাবে চলবে, ওই বিজ্ঞপ্তিতে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। অর্থ দফতর সূত্রে জানা গেছে, সরকারি কর্মীদের বেতনসহ […]
স্কুলের করণিকদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো হাওড়ায়।
হাওড়া, ১২ ডিসেম্বর:- কোভিড স্বাস্থ্যবিধি মেনেই রবিবার ওয়েস্ট বেঙ্গল স্কুল এন্ড মাদ্রাসা ক্লার্কস্ অ্যাসোসিয়েশনের হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো সাঁত্রাগাছির জগাছা হাই স্কুলে। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকার পোষিত ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার প্রায় ৫০০ জন করণিক উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি ডিরেক্টর অফ্ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অলোক সরকার, […]
হাওড়া পুরনিগম এলাকায় ডেঙ্গুতে মৃত্যু শিশুর।
হাওড়া, ৩১ অক্টোবর:- হাওড়া পুরনিগমের ২৪নং ওয়ার্ডে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতার বাড়ি স্থানীয় যোগেন মুখার্জি লেনে। ওই এলাকায় গত দূর্গাপূজা থেকেই ডেঙ্গুতে আক্রান্ত বেশ কয়েকজন। এই মুহূর্তে ওই এলাকার অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। শনিবার রাতে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম রিয়া চক্রবর্তী (৮)। চলতি মাসের […]






