পূর্ব বর্ধমান ,১৬ এপ্রিল:- লকডাউনের মাঝেই ১০০ দিনের কাজের টাকা না পেয়ে বিক্ষোভ দেখাল শতাধিক মানুষ। পূর্ব বর্ধমান ১ নম্বর ব্লক রায়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কপিবাগান এলাকার শ্রমজীবী মানুষরা প্রাক্তন সদস্য সমীর মুখার্জির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল। সূত্রের খবর গত লোকসভা নির্বাচনের সময় কপি বাগান এলাকার ৫ এবং ৬ নম্বর পার্টের দুটি বুথের সামনের জঙ্গল পরিষ্কার করার জন্য ১৫৭ জন শ্রমিককে কাজ করানো হয়েছিল । সেইসব শ্রমিকরা দীর্ঘদিন ধরে সেই কাজের টাকা না পাওয়ার জন্য এ দিন ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে বর্ধমান থানার টহলদারি পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন ।বিক্ষোভ কারীদের দাবী বর্তমান লক ডাউন এর জন্য তারা কর্মহীন হয়ে পড়েছে ।এই অবস্থায় সংসার চালানোর দায় হয়ে পড়েছে। এখন ভীষণ ভাবে অর্থের প্রয়োজন তাদের। আরও দাবি প্রত্যেক শ্রমিক ১২ দিন করে কাজ করেছেন । সেই টাকা এখন পেলে দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবেন। বিষয়ে ওই এলাকার প্রাক্তন সদস্য সমীর মুখার্জি বলেন,গত লোকসভা নির্বাচনের সময় আপৎকালীন পরিস্থিতিতে ১০০ দিনের কাজ করা হয়েছিল । তিনি আরো বলেন ১৫৭ জন শ্রমিককে কাজে লাগানো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বর্তমান সদস্য মাস্টার রোলের মাধ্যমে ওইসব শ্রমিকদের কাজের টাকা পাইয়ে দিতে পারেননি । তিনি আরো বলেন এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, লকডাউন এর পরিস্থিতি উঠে গেলে যাতে ওই সব শ্রমিকরা টাকা পায় তার ব্যবস্থা করা হবে।
Related Articles
রেশন কার্ড বণ্টনে চিন্তায় পড়েছেন জনপ্রতিনিধিরা।
হুগলি,৮ এপ্রিল:- করোণা আতঙ্কে লকডাউন এরমধ্যে সাধারণ মানুষকে রেশন দেওয়ার কথা কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই ঘোষণা করলেও রেশন কার্ড নিয়ে বিভ্রান্তিতে রিষড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রসঙ্গত এই লকডাউন পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু রিষরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ৪৮৪ টি কার্ড হাতে পেলেও […]
রাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলির প্রশাসক পদে প্রশাসনিক আধিকারিকদের নিয়োগ করা হলো
কলকাতা , ২২ মার্চ:- নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে প্রশাসনিক আধিকারিকদের রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলির প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে। এই মর্মে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দপ্তর আজ এক নির্দেশিকা জারি করে। ওই নির্দেশিকায় জানানো হয়েছে কলকাতা পুরসভার নতুন প্রশাসক হলেন খলিল আহমেদ। তিনি দীর্ঘদিন পুরসভার কমিশনার ছিলেন। হাওড়া পুরসভার প্রশাসক […]
বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির সিঙ্গুরে।
হুগলি, ১০ সেপ্টেম্বর:- বাল্যবিবাহ রোধ ও স্কুল ছাত্রীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সিঙ্গুর ক্লাব হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলী জেলাশাসক দিপপ্রিয়া পি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া, হারিপাল বিধায়ক করবী মান্না, সিঙ্গুর ব্লক সমষ্ঠি উন্নয়ন আধিকারিক পার্থ বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রি পায়েল সরকার সহ অন্যান্য বিশিষ্টরা। […]







