উলুবেড়িয়া,১৬ এপ্রিল:- প্রশাসনের মানবিক মুখ হাসি ফোটালো ৩০ জন বহিরাগত শ্রমিকের মুখে। পেটের দায়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য শ্রমিক রাজ্যের বিভিন্ন কারখানায় কাজে এসে লকডাউনে আটকে রয়েছেন। তাঁদের কাছে থাকা টাকা-পয়সাও শেষ হয়ে গিয়েছে। তাই দু’বেলা দু’মুঠো খাবারের কোনও সংস্থান করে উঠতে পারেননি অধিকাংশ শ্রমিক। নিজের এলাকায় ফিরতে চাইলেও লকডাউনের কারণে বাড়ি ফেরার উপায় নেই। এরকমই ৩০ জন বহিরাগত কারখানার শ্রমিক আটকে পড়েছেন বাগনান থানার বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এইসব শ্রমিকদের অধিকাংশই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। এঁদের অসহায়তার কথা ভেবে এগিয়ে এলেন বাগনান-১ বিডিও সত্যজিৎ বিশ্বাস ও বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ আশিক রহমান। তাঁরা আদর্শ বহুমুখী মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতির মাধ্যমে এই ৩০ জন বহিরাগত শ্রমিকের সারাদিনের খাওয়ার ব্যবস্থা করেছেন। তাঁদেরকে বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের একটি ভবনে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে বলে বিডিও সত্যজিৎ বিশ্বাস জানিয়েছেন। প্রশাসনের এই মানবিক মুখ আরও ৩০ জন অসহায় শ্রমিকের মুখে হাসি ফুটিয়েছে।
Related Articles
উত্তপ্ত হাওড়ার শালিমার, পার্কিং নিয়ে গন্ডগোলের জের, নামল র্যাফ।
হাওড়া, ১৬ জুন:- হাওড়ার শালিমারে পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষ। দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরের অংশে পার্কিং নিয়ে বচসা এদিন চরমে ওঠে। ইট বৃষ্টি হয়। বাড়িঘরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে। একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ, শালিমার পাঁচ নম্বর এলাকার বুল্লা ভাই এর সাথে […]
সাইবার দমনে এবার বিশেষ প্রশিক্ষণ রাজ্য পুলিশ কর্মীদের।
কলকাতা, ২ ডিসেম্বর:- সাইবার অপরাধ দমন করতে এবার রাজ্য পুলিশের কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কলকাতা ও রাজ্য পুলিশের পাঁচ হাজার কর্মী ও আধিকারিককে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যের প্রত্যেক থানায় অন্তত ৪ জন করে সাইবার অপরাধ দমনে পারদর্শী পুলিশকর্মী মোতায়েন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের ৫৪৫টি […]
কোন্নগরের পর বাঘরোল আতঙ্ক হুগলীর পোলবা থানার জারুরা এলাকায়।
হুগলি,৭ ফেব্রুয়ারি:- কোন্নগরের পর বাঘরোল আতঙ্ক হুগলীর পোলবা থানার জারুরা এলাকায়। শুক্রবার জারুরার উত্তরপাড়া এলাকাবাসীদের পেতে রাখা ফাঁদে ধরা দেয় বাঘরোলটি। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক ধরে ওই এলাকার গৃহপালিত হাঁস-মুরগী উধাও হয়ে যাচ্ছিলো। বেশ কয়েকটির রক্তাক্ত দেহও মিলেছিলো। এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় বৃহস্পতিবার রাতে তাঁরাই ওই ফাঁদ পাতে। আর সেখানেই ধরা দেয় বাঘের মতো […]










