সুদীপ দাস,১৪ এপ্রিল:- হাজারে হাজারে মানুষের ঢল, চারিদিকে শুধু মন্ত্রচারণের শব্দ, ঘন্টার আওয়াজ থেকে শুরু করে ধুপকাটির গন্ধ, যে মন্দির একসময় এই সবকিছু নিয়েই কাটিয়েছেন দিনের পর দিন, আজ সেখানে মা আর ভক্তের মাঝে রয়ে গিয়েছে শুধু একটি নোটিশ “করোনার কারণে সরকারি নির্দেশমতন পুজো নেওয়া এখন বন্ধ”। পাণ্ডুয়া অঞ্চলের সিমলাগড়-ভিটাসিন পঞ্চায়েত এলাকায় জিটি রোডের ওপরই প্রায় ৩০০ বছরেরও পুরোনো সিমলাগড় কালীবাড়ি। সাধারণ মানুষ তো বটেই, রাস্তার ওপর দিয়ে যাওয়া বাস,লরি,দূরপাল্লার গাড়ি সবাই দাঁড়িয়ে মায়ের পুজো দিয়ে যাওয়ার রীতি বহুদিন ধরেই চলে আসছে। কালীপুজোর দিন ছাড়াও মূলত নববর্ষের দিনে মায়ের পুজো থেকে শুরু করে হালখাতা বা লক্ষী গণেশের পুজোর জন্য ভক্তের ঢল নামতো এই কালিবাড়িতে। বাঁশের ব্যারিকেড পরে যেত মন্দির থেকে একদম জিটি রোডের ওপর অবধি। কিন্তু সেই দৃশ্য এবারে অমিল সিমলাগড় কালীবাড়ি থেকে, শুনশান মন্দির চত্বর, কোথাও নেই ব্যারিকেড না আছে লোকজন। মা বসে আছেন নিজের আসনে, দুবেলা শুধু নিত্য পুজোর জন্য রয়ে গিয়েছেন এক স্থানীয় পুরোহিত। তিনি জানিয়েছেন মায়ের কাছে একটাই কামনা, তাড়াতাড়ি মিটিয়ে দাও এই মহামারী। কতখানি শুভ বলাটা সম্ভব নয় কিন্তু সিমলাগড়ের কালীবাড়ির নববর্ষটা এবছরে এইরকমই।
Related Articles
রং না দেখে রেশনিং ব্যাবস্থা হোক -অধীর চৌধুরী।
মুর্শিদাবাদ,৭ এপ্রিল:- এবার রেশনিং ব্যাবস্থা নিয়ে সরব হলেন সাংসদ অধির চৌধুরী। তিনি বলেছেন সরকার যেহেতু সকলের, তখন রং দেখে বা রাজনৈতিক দল দেখে কাউকে রেশন দেওয়া হবে, বা কাউকে দেওয়া হবে না, এটা যেন কোনোভাবেই না হয়।যে সময় মানুষের জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে গিয়েছে, সেই সময় এই ধরনের পক্ষপাত মূলক আচরণ কোথাও হওয়া […]
রসগোল্লার পর সুন্দরবনের মধুর জিআই স্বত্ব পেল রাজ্য।।
কলকাতা, ৪ জানুয়ারি:- পুনের এক সংস্থাকে হারিয়ে বছরের শুরুতেই সুন্দরবনের মধু-র ভৌগলিক পরিচয় জ্ঞাপক জিআই স্বত্ব পেল এরাজ্য। একই সঙ্গে বাংলার আরও চারটি শিল্পকে জিআই স্বত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। গরদ, করিয়াল, টাঙ্গাইল শাড়ি ও উত্তরবঙ্গের জলপাইগুড়ির সুগন্ধি কালোনুনিয়া চাল সেই তালিকায় রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের জিআই পোর্টালে এই সংক্রান্ত তথ্য তুলে […]
ত্রিবেণীতে কুম্ভ মেলা শুরু।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- সোমবার থেকে শুরু হল ত্রিবেণীতে কুম্ভ মেলা। বিভিন্ন জায়গা থেকে প্রায় তিন শতাধিক সাধু সন্ন্যাসী এখানে উপস্থিত হয়েছেন। ২০২২ থেকে ত্রিবেনীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। এ বছর তৃতীয় বর্ষে পড়েছে এই কুম্ভ মেলা। বিগত দু’বছর তিন দিন ধরে এখানে কুম্ভ মেলা হয়েছিল। কিন্তু এবছর পরীক্ষার জন্য সেই কুম্ভ মেলার দিন কমানো হয়েছে। […]





