প্রদীপ সাঁতরা,১১ এপ্রিল:- বর্তমান করোনা ভাইরাস এর থাবা যখন সারা বাংলায় চেপে বসছে। সেই সময় লক ডাউন এই ১৭ তম দিনে সোশ্যাল ডিস্টেন্স মানার জন্য আজ থেকে উত্তরপাড়ার কাঁঠাল বাগান বাজার স্থানীয় সি এ মাঠ (মন মোহন উদ্যান ) এ অস্থায়ী ভাবে স্থানান্তরিত করা হল যতো দিন পর্যন্ত লক ডাউন থাকে। এবং প্রত্যেক এলাকা বাসীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হলো। অন্যথায় আইননত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব বাজার পরিদর্শন করতে যান , তার বক্তব্যে বলেন তিনি নিজে সোশ্যাল ডিস্টেন্স করার জন্য মার্ক করে দেবেন ও নিজে নজর রাখবেন।
Related Articles
জয় শুধু সময়ের অপেক্ষা , প্রচারে বেরিয়ে দাবি পানিহাটির তৃণমূল প্রার্থী নির্মল ঘোষের
ব্যারাকপুর , ৮ মার্চ:- জোর কদমে প্রচার শুরু করে দিলেন পানিহাটির তৃণমূল পার্থী নির্মল ঘোষ। সোমবার সাত সকালে দলীয় কর্মীদের নিয়ে পানিহাটি এলাকার গঙ্গার তীরবর্তী অঞ্চলগুলিতে চুটিয়ে প্রচার সারলেন তৃণমূল পার্থী নির্মল ঘোষ। এদিন তিনি প্রচারের ফাঁকে পথ চলতি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এমনকি তাদের অভাব-অভিযোগও শোনেন। প্রচার শেষে তৃণমূল প্রার্থী […]
ব্যারাকপুরে বিজেপির সিপি অফিস ঘেরাওকে কেন্দ্র করে রণক্ষেত্র।
উঃ২৪পরগনা, ২৯ জানুয়ারি:- পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। জল কামান ও টিয়ার গ্যাস শান্তিপূর্ণ মিছিলের ওপরে চালানো হয় বললেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ প্ররোচনা দিয়েছে এছাড়াও ছেলে পুলিশরা মেয়েদের গায়ে হাত দিয়েছে বলে জানান। বিজেপি নিরীহ শান্ত নয় উপযুক্ত সময় উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানালেন সুকান্ত মজুমদার। কোর্টের টেনে নিয়ে যাবো বলেও […]
রাত পোহালেই থার্টি ফার্স্ট নাইট , নিরাপত্তা জোরদার হাওড়ায় , চলছে বিশেষ চেকিং।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- রাত পোহালেই শুক্রবার ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাত এবং পরদিন শনিবার ১ জানুয়ারি নিউ ইয়ার। শীতের এই উৎসবের মরসুমে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়ায়। শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই দু’দিন মোতায়েন করা হচ্ছে প্রায় দেড় হাজার পুলিশ কর্মী। থাকছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও। শহরের রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকবে […]










