চিরঞ্জিত ঘোষ,৯ এপ্রিল:- করোনার মতো মারণ ব্যাধি থেকে দূরে থাকতে এবার ডানকুনির বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় শবে বরাত অনুষ্ঠান যে যার বাড়িতে বসে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। মারণব্যাধির হাত থেকে মানবজাতি যাতে রক্ষা পায় তার জন্য সারা বিশ্বজুড়ে চলছে লকডাউন। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নির্দেশ দিয়েছেন মানুষকে ঘরে থাকতে। এবং চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন তাদের মত লকডাউনই একমাত্র পথ করোনার হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে। যার জন্য থমকে গেছে সমস্ত কর্মসূচি ডানকুনির সচেতন মানুষ তাই এবারের শবে বরাত অনুষ্ঠান এক জায়গায় জড়ো না হয়ে যে যার বাড়িতে থেকে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে একসঙ্গে বহু মানুষের ভিড় না হয়।
Related Articles
টহলরত পুলিশের তৎপরতায় এটিএম লুটে বাঁধা চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১৩ ডিসেম্বর:- টহলরত পুলিশের তৎপরতায় এটিএম লুটে বাঁধা। তবে পুলিশের নজর এড়িয়ে চম্পট দিলো দুষ্কৃতিরা। শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত শরৎসরনী এলাকায়। এদিন রাতে প্রতিদিনকার মত রাস্তায় টহল দিচ্ছিলো পুলিশ। কানাড়া ব্যাঙ্কের শরৎসরনী শাখার নীচে অবস্থিত এটিএমে সেসময় লুটের চেষ্টা চালাচ্ছিলো জনা তিনেক দুষ্কৃতি। পুলিশের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি […]
তন্তুজ আজ স্বাবলম্বী, সরকারকে ডিভিডেন্ট দিতেও পারবে, আশা প্রকাশ মন্ত্রীর।
কলকাতা, ২০ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে লাভের মুখ দেখছেন রাজ্যের তাঁত শিল্পীরা। বাম জমানার রুগ্ন সরকারি তাঁত শিল্পী সমবায় তন্তুজ আজ সাবলম্বী।এক সময় ঋণে ডুবে থাকা ওই সংস্হা এখন লাভজনক। মাথার ওপর নেই কোনো ব্যাঙ্ক লোন। সরকারের কাছ হাত পেতে অর্থ সাহায্যও নিতে হচ্ছে না। এমনকি চলতি বছরের শেষে নিট মুনাফা থেকে তন্তুজ […]
হাওড়া ফুলমেলার শুভ সূচনা।
হাওড়া, ১১ জানুয়ারি:- চারদিনের হাওড়া ফুলমেলার শুভ সূচনা হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে চারদিন ব্যাপী হাওড়া ফুলমেলার শুভ সূচনা হয়। এদিন হাওড়া ফুলমেলার উদ্বোধন করেন ফুলমেলা কমিটির সভাপতি তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। অরূপ রায় বলেন, ফুলমেলা সকলের কাছেই প্রচন্ড আকর্ষণের বিষয়। ৪ দিন ধরে চলা এই মেলায় […]





