বাঁকুড়া,৮ এপ্রিল:- করোনা মোকাবিলায় একদিকে চলছে ২১ দিনের লকডাউন। এরমধ্যেই বাঁকুড়া প্রশাসনের চিন্তা বাড়িয়ে আগুন লাগল শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলের পর আচমকাই আগুন লেগে যায় শুশুনিয়া পাহাড়ের গায়ে ঘন জঙ্গলে। এই সময় শুষ্ক পাতা ঝড়ার মরসুম। ফলে পাহাড়ের জঙ্গলে মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় আগুন ধরে যাওয়ায় বাধে বিপত্তি। পাহাড়ের উপরের দিকে বাতাসের বেগ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাহাড়ের একটা বড় অংশে আগুন ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার গভীর রাতেও পাহাড়ের একটা বড় অংশে আগুন জ্বলতে দেখা গিয়েছে। দূর থেকে দেখে মনে হয়েছে যেন কেউ আলোর মালায় সাজিয়ে দিয়েছে শুশুনিয়া পাহাড়কে। তবে বুধবার সকাল পর্যন্ত প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি আগুন নেভানোর জন্য।
Related Articles
বালিতে আত্মঘাতী প্রৌঢ়।
হাওড়া , ৩ অক্টোবর:- গত বুধবার বেলুড়ে বন্ধ ঘর থেকে দুই অশীতিপর বৃদ্ধ বৃদ্ধার জোড়া পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বালির এমএলবি রোডে এক প্রৌঢ় এর দগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পেশায় ব্যাঙ্ককর্মী বিমল চন্দ্র মাঝি (৫৯) নামের ওই প্রৌঢ় এর দগ্ধ মৃতদেহ শুক্রবার রাতে উদ্ধার করা হয়। পাশেই ছিলেন […]
অবসরভাতা বাড়ল।
কলকাতা, ১৩ মার্চ:- ক্যাজুয়াল, দৈনিক ভাতা, চুক্তিভিত্তিক কর্মীরা এবার অবসরের পর এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্যারা টিচার, এস এস কে, এম এস কে শিক্ষক, আশা, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, অতিরিক্ত […]
ফের বাড়লো জ্বালানি তেলের দাম।
হুগলি, ১৯ মে :- আবারও বাড়লো জ্বালানি তেলের দাম। এক সপ্তাহের মধ্যে দুবার বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম। স্বভাবতই মাথায় হাত পড়েছে গাড়ি চালকদের। সকলেরই মত এর প্রভাব পড়বে বাজারে। বাড়বে জিনিসের দাম। আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন জ্বালানি তেলের খরচ কম করতে। তারপরেই গত সপ্তাহের শেষের দিকে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। আবারো মঙ্গলবার সকাল […]










