সুদীপ দাস,৮ এপ্রিল:- হুগলী চকবাজার এলাকায় হুগলী বিটি কলেজ ভিতর একটি বটগাছে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষ। কলেজের কোম্পাউন্ডের ভিতরই পরে থাকা ভাঙা চেয়ার টেবিলে প্রথম আগুন লাগে, পরে সেটি ভেতরে থাকা একটি বটগাছে লেগে যায়। স্থানীয় মানুষ সেই আগুন দেখতে পায়। এখনো দাউদাউ করে জ্বলছে বটগাছটি। কলেজ বন্ধ থাকায় কেউই ভিতরে যেতে পারেনি। দমকলকে খবর দেওয়া হয়েছে, কিন্তু তখনো পর্যন্ত দমকল এসে পৌঁছায়নি। কলেজ সংলঙ্গ এলাকায় প্রচুর দোকান ও বাড়ি ঘর রয়েছে, আতঙ্কিত এলাকার মানুষ। ঠিক কিভাবে আগুন লাগলো, তা কেউই বুঝে উঠতে পারছে না।
Related Articles
ভুয়ো সিবিআই-কান্ডে ধৃত শুভদীপের ঘর থেকে উদ্ধার বেশ কিছু জিনিস।
হাওড়া, ১৬ জুলাই:- ভুয়ো সিবিআই-কান্ডে ধৃত শুভদীপকে নিয়ে নিউটাউনে গেল পুলিশ। তার ঘর থেকে উদ্ধার বেশ কিছু জিনিস। ভুয়ো সিবিআই-কান্ডে মূল অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার দিল্লি থেকে হাওড়ায় আনা হয়। তারপর থেকেই দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। কোথায় কোথায় সে যেত সেইসব জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিধান নগরের নিউটাউনে শুভদীপ যেখানে ঘর ভাড়া নিয়েছিল, তদন্তকারীরা […]
আজ থেকেই আসতে শুরু করেছে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ২৮ জুন:- আদালতের নির্দেশ রাজ্যে পঞ্চায়েত ভোটে মোতায়েন করতে হবে আটশ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু দুদফায় ৩২৭ কোম্পানি বাহিনী মিলেলও বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানোর ব্যপারে কোনও উচ্চবাচ্চ করছেনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এমত অবস্থায় মোট ৩২৭ কোম্পানী বাহিনী দিয়েই ভোট করাতে হবে এমনটা ধরে নিয়ে এগোচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। দ্বিতীয় পর্যায়ে বুধবার থেকেই […]
জগৎবল্লভপুরে ফের উত্তেজনা, আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ।
হাওড়া, ১৭ এপ্রিল:- পঞ্চায়েত ভোটের হাওড়ার জগৎবল্লভপুরে ফের উত্তেজনা। আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ। আইএসএফ এর অভিযোগ, তাদের দলের কর্মীদের হুমকি ও ভীতি প্রদর্শনের পাশাপাশি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাধে দু’পক্ষের মধ্যে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এদিকে, আইএসএফের সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি এটা ওদের নিজেদের গোষ্ঠীকোন্দল।রবিবার রাতে […]








