তরুণ মুখোপাধ্যায়,৮ এপ্রিল:- লক ডাউনের সময় ক্রেতারা ঘরে বসে মদ কিনতে পারবেন। বুধবার এইরকম একটি খবর ছড়িয়ে যায়।পরে বিকালে পুলিশের পক্ষ জানানো হয় খবরটি সত্যি নয়।এদিন বিকালে বিভিন্ন মাধ্যমে মাধ্যমে খব ছড়ায় প্রতিদিন সকাল ১১ টা থেকে ২ টোর মধ্যে স্থানীয় লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বা বারে ইচ্ছুক ক্রেতারা অর্ডার করতে পারবেন। এবং ২ টো থেকে ৫ টার মধ্য তা ক্রেতাদের বাড়িতে ডেলিভারি করা হবে।এর জন্য দোকানদার দের স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে।দোকানদার দের সর্বোচ্চ ৩টি পাস দেওয়া হবে ।এবং তাতে পুলিশ আধিকারিকদের পাশে সই থাকবে।তবে কেউ দোকানে গিয়ে মদ নিতে পারবে না। কেবল মাত্র লাইসেন্স প্রাপ্ত দোকানের কর্মী রা তা করতে পারবেন। কিন্তু সন্ধ্যার মুখে পুলিশের পক্ষ থেকে জানানো হয় খবরটা ঠিক নয়।
Related Articles
শিক্ষক দিবসে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- আজ ৫ই সেপ্টেম্বর। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৬ তম জন্মদিবস।এই দিনটি শিক্ষক দিবস হিসাবেই সকলের কাছে পরিচিত। শিক্ষক দিবসে এবার বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্রভবনে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় শিক্ষক দিবস উপলক্ষ্যে সেরা বিদ্যালয় ও শিক্ষারত্ন পুরস্কার প্রদানের কথা ঘোষিত হয়েছে। সেই […]
হাওড়াতেও সার্বিক লকডাউন চলছে বৃহস্পতিবার সকাল থেকে।
হাওড়া , ২৭ আগস্ট:- সাপ্তাহিক লকডাউন পর্বে বৃহস্পতিবার রাজ্য জুড়ে সার্বিক লকডাউন পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ায় লকডাউন চলছে। একে লকডাউন, তার উপর সকালের দিকে বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট এদিনও প্রায় ফাঁকা। শহরে দোকান বাজার সব বন্ধ রয়েছে। সিটি পুলিশ এলাকায় রয়েছে পুলিশের নজরদারি। গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তা গার্ডরেল দিয়ে আংশিক ঘেরা রয়েছে। এদিনও লকডাউনে […]
হারিপালে সাত সকালেই বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড হাতে বেচারাম মান্না।
হুগলি , ১২ ডিসেম্বর:- সকাল থেকে মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ড হাতে নিয়ে হরিপালের বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুরের বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ‘বঙ্গধ্বনি’ যাত্রায় সামিল হয়েছে গ্রামের মহিলা থেকে তৃনমূল কর্মীরা। বলরামবাটি হাটতলায় কালীমন্দিরে পুজো দিয়ে বিধায়ক বেচারাম মান্না বলেন, মুখ্যমন্ত্রীর দশ বছরের কাজের রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দেওয়ার জন্য এই বঙ্গধ্বনি যাত্রার আয়োজন। মানুষ […]







