তরুণ মুখোপাধ্যায়,৬ এপ্রিল:- আজ দুপুরে শ্রীরামপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । গৃহকর্ত্রীর অভিযোগ আমি বিজেপি করি এবং আজ বিজেপির স্থাপনা দিবস উপলক্ষে আমার বাড়িতে কয়েকজন কর্মীকে নিয়ে একটি অনুষ্ঠান করছিলাম। এবং তারপর আমরা এলাকায় গরিব মানুষদের হাতে কিছু খাদ্যবস্তুর তুলে দেবার তোড়জোড় করছিলাম সেই সময় হঠাৎ করে বিকট শব্দ করে একটি বোম ফাটে আমাদের বাড়ির ছাদে। চারিদিক তোমায় ভরে যায় এলাকার মানুষ ছুটে আসে। আমার অভিযোগ যেহেতু আমি এলাকায় একজন বিজেপি কর্মী হিসাবে পরিচিত এবং মানুষের এই বিপদের দিনে আমাদের কর্মীরা পথে নেমেছেন। এতে গাত্রদাহ হয়েছে এলাকার তৃণমূল কাউন্সিলরের ।তিনি প্রতিনিয়ত আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছেন তোমাদের বিজেপি করা চলবে না। প্রকৃত তদন্ত হলে বোঝা যাবে কারা এই কাজ করেছে। অন্যদিকে ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের বক্তব্য এখন সারা দেশ জুড়ে যে বিপদের আবহ চলছে এই সময় আমাদের রাজনীতি করার সময় নেই।আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পথে নেমে মানুষের পাশে রয়েছি।আমাদের অন্যদিকে তাকাবার সময় নেই। সম্পূর্ণ মিথ্যা কথা উনি বলছেন এবং উনি যে কত বড় বিজেপি নেত্রী আমাদের এলাকায় ঘুরলেই বুঝতে পারবেন। তার এই অভিযোগ ধোপে টিকবে না।
Related Articles
আরো ত্বরান্বিত হল টালা ব্রিজের নির্মাণ কাজ।
কলকাতা, ৯ ডিসেম্বর:- আরো ত্বরান্বিত হল টালা ব্রিজের নির্মাণ কাজ। এই ব্রিজের মাঝামাঝি থাকা রেললাইনের উপরাংশের নির্মাণ কাজের জন্য রেলওয়ে নিরাপত্তা কমিশনারের (CRS) চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। এর ফলে টালা ব্রিজের রেল লাইনের উপরের অংশে ব্রিজ নির্মাণ এ আর কোনো বাধা রইল না। জানা গিয়েছে, গত সপ্তাহে রেল-রোড ওভার ব্রিজ তৈরি করার জন্যে রাজ্য পূর্ত […]
প্রাকৃতিক বিপর্যয় এড়াতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে তিনশটি স্কুলকে সাইক্লোন শেল্টারে পরিণত করার সিদ্ধান্ত
কলকাতা , ১০ সেপ্টেম্বর:- ভবিষ্যতে আম্ফান এর মতো প্রাকৃতিক বিপর্যয় জীবন ও সম্পদহানি এড়াতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্য সরকার উপকূলবর্তী এলাকায় আরো প্রায় তিনশটি স্কুলকে সাইক্লোন শেল্টারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। উপকূলের ১০ কিলোমিটারের মধ্যে এ ধরনের স্কুল গুলিকে চিহ্নিত করতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরকে অনুরোধ করেছে। নবান্ন সূত্রে খবর জাতীয় ঘূর্ণিঝড় […]
তৃণমূল ও জয়হিন্দ বাহিনীর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কানাইপুরে।
হুগলি, ১০ অক্টোবর:- কানাইপুর নপরা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করলো তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের জয় হিন্দ বাহিনী। এমনিতেই এই স্কুলের সরকারি বড় বড় গাছ স্কুল ও পঞ্চায়েতে না জানিয়েই কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী পিন্টু খাড়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই স্কুল কতিপক্ষ থেকে শুরু করে পঞ্চায়েত ও বিজেপি দলের তরফ থেকে পুলিশ প্রশাসনের […]








