হাওড়া,৬ এপ্রিল:- হাওড়ায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে সেই শিবিরে এদিন বিকেলে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি শিবির ঘুরে দেখেন তিনি। করোনা পরিস্থিতিতে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বিশ্ব জুড়ে করানো ভাইরাসের আতঙ্কে ছাড় পায়নি পশ্চিমবঙ্গ। বর্তমানে রক্তের চাহিদা বেড়েছে। সেই কথা মাথায় রেখে সারা রাজ্যেই পুলিশের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা হবে একমাস ধরে।
Related Articles
পুরুষদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরীর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
কলকাতা , ২৩ ডিসেম্বর:- রাজ্য সরকার গ্রামের দরিদ্র মানুষদের স্বনির্ভর করে তুলতে পুরুষদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরীর উদ্যোগ নিচ্ছে। কলকাতার নিউটাউনে বৃহস্পতিবার ১৭ তম সরস মেলার উদ্বোধন করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, এরফলে মহিলাদের পাশাপাশি গ্রামের পুরুষদেরও সশক্তিকরণ করা সম্ভব হবে। এছাড়া চলতি অর্থবর্ষে এক কোটি মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনার লক্ষ্যমাত্রা […]
হসপিটালের বাথরুমে উদ্ধার দুটি সাপ, আতঙ্ক চুঁচুড়ার সদর হাসপাতালে।
হুগলী, ১২ আগস্ট:- ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে দুটি সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। চুঁচুড়ার ইমামবাড়া সদর হসপিটালের এমএস টু ওয়ার্ডের বাথরুমের ভেতর দুটি সাপ রয়েছে লক্ষ্য করেন এক রোগী। এরপরই ওই রোগী ওয়ার্ডে থাকা সিস্টারদের কে বিষয়টি জানায়। খবর পৌঁছায় ওয়ার্ড মাস্টারের কাছে। ওয়াডমাস্টার খবর দেন পশুপ্রেমিক চন্দন ক্লেমেন্ট সিংকে। খবর পাওয়া […]
উত্তরাখন্ডে টানেলে আটক থাকা শ্রমিকদের সুস্থভাবে উদ্ধারের কামনায় হাওড়ায় যজ্ঞ।
হাওড়া, ২৩ নভেম্বর:- উত্তরাখণ্ডের টানেলে আটকে থাকা ৪১ জন শ্রমিককে সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য হোম যজ্ঞের আয়োজন করা হলো হাওড়ার। আজ সকালে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের গঙ্গার ধারে পঞ্চমুখী হনুমান মন্দিরে যজ্ঞের আয়োজন করা হয়। হোম যজ্ঞ পুজোপাঠের মধ্যে দিয়ে একচল্লিশ জন শ্রমিক যাতে সুস্থভাবে তাদের পরিবারের কাছে ফিরতে পারে সেই জন্য এই পুজোপাঠ করা হলো। […]











