হুগলি,৪ এপ্রিল:-,৪ এপ্রিল:- করোনাভাইরাস মোকাবিলায় অনেক আগে থেকেই পরিকল্পনা করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। আজ হুগলির কানাইপুরে গরিব মানুষের মধ্যে খাদ্যবস্তু বিতরণ করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় । কল্যানবাবুর অভিযোগ আমাদের দেশে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে করোনার প্রকোপ শুরু হয়েছে অথচ তিনি এ ব্যাপারে কোনোরকম পরিকল্পনা গ্রহণ করলেন না। এই ভয়াবহ ব্যাধির প্রতিরোধ ব্যবস্থা নিয়ে রাজ্যগুলির সঙ্গে কোন কথা বললেন না। কিভাবে সি ,এ ,এ বিল পাস করানো যায় তা নিয়েই ব্যস্ত থাকলেন প্রধানমন্ত্রী ও তার সভাসদরা। এর ফলে একটা অস্থির অবস্থার সৃষ্টি হল দেশে। কোনরকম সমন্বয় বৈঠক করলেন না রাজ্যগুলির সঙ্গে । লোকসভার মাননীয় সদস্য সৌগত রায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করেছিলেন অবিলম্বে লোকসভা বন্ধ করে দেয়া হোক।
সেই সময়ে প্রধানমন্ত্রী সৌগত বাবুকে কে বলেছিলেন কি বাচ্চা ছেলের মতন ছুটির বায়না করছেন। আমাদের দেশের ৩৮ কোটি শ্রমিক এবং ৬৫ কোটি কৃষক বাস করেন । ১৩০ কোটি ভারতবাসীর মধ্য ১০৩ কোটি কৃষিজীবী এবং শ্রমজীবী মানুষ এদের পাশে কিভাবে সরকার দাঁড়াবে। এই নিয়ে প্রতিরোধের কোন রকম ব্যবস্থা নেয়া হলো না। যে সমস্ত শ্রমিকরা অন্য রাজ্যে থাকেন তারা কিভাবে ফিরবে তারা কীভাবে তাদের সংসার চলবে সে ব্যাপারে একটা বলা হলো না।অনেক আগে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন অবিলম্বে ইন্টারন্যাশনাল ,ডোমেস্টিক বিমানগুলি বন্ধ করা হোক। কল্যানবাবু জানালেন সবথেকে বড় কথা লকডাউনটা কখন করা হলো ? যখন মধ্যপ্রদেশে বিজেপি সরকার তৈরি হল । এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক অভিসন্ধি বলে মন্তব্য করেন কল্যাণ বন্দোপাধ্যায় । আজ কল্যান বন্দোপাধ্যায় ছাড়াও ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল , কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব এবং উত্তরপাড়া পুরসভার পৌরপ্রধান তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব ।Related Articles
বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে আরও কর্মমুখী করার উদ্যোগ নিলো সরকার।
কলকাতা, ২১ জুন:- প্রতিযোগিতার বাজারে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে আরও কর্মমুখী করে তুলতে তাদের দক্ষতা উন্নয়নে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে এই সংক্রান্ত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আধুনিক পদ্ধতিতে তাদের কিভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই বিষয়টি খুঁজে দেখতে […]
ভোট পরবর্তী হিংসা থামাতে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মানবধিকার কমিশনের সদস্যরা।
কলকাতা, ৫ জুলাই:- রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে ফের প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। নবান্নে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন জাতীয় মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি। হাইকোর্টের নির্দেশেই রাজ্যে বিভিন্ন জায়গায় ভোটপরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে এই দল। এদিন নবান্নে প্রায় আধঘণ্টা ডিজির […]
পুরোনো ফেরি ঘাটের পাশেই নতুন ফেরি ঘাট চুঁচুড়ায়।
হুগলি, ৭ ফেব্রুয়ারি:- আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল চুঁচুড়ার নব নির্মিত গ্যাংওয়ে ও পন্টন জেটি ঘাটের। বুধবার হাওড়া জেলার প্রশাসনিক সভা থেকে ফেরিঘাটের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাত্রীদের চাপ কমাতে চুঁচুড়া লঞ্চ ঘাটের পাশেই তৈরী করা হয়েছে অত্যাধুনিক এই জেটি। ৩ কোটি ১২ লক্ষ ৪২ হাজার টাকা ব্যায়ে এই ফেরি ঘাট তৈরী হয়েছে। […]







