সুদীপ দাস,৩ এপ্রিল:- শুক্রবার ধনেখালির এক তরুণের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে।দিন দশেক আগে দিল্লী থেকে ধনেখালির বাড়িতে ফেরেন।বুধবার অসুস্থ হয়ে পড়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।তারপর থেকে তরুণ ইমামবাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। তরুণের মৃত্যুর ঘটনায় এ দিন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেলা সদর হাসপাতা্লের ভূমিকায় প্রশ্ন তোলেন। সাংসদ বলেন, প্রথম দিনই যদি ওই তরুণ কে হাসপাতালে ভর্তি করা হত তাহলে তাঁর পরিবার কে এ দিন দেখতে হত না। আসলে রাজ্য সরকার মানুষ কে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। বিজেপি সাংসদের বক্তব্যের বিরোধিতা করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন , দেশ কে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে নরেন্দ্র মোদী সরকার। জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন,উনি সামাজিক মাধ্যমে এসব না ছড়িয়ে প্রসাসনিক স্তরে কথা বলতে পারতেন।আমরা ওনাকে নিয়ে ভাবছি না। জেলা প্রশাসন জানিয়েছে ধনেখালিতে মৃত তরুণের লালা রস পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি। তবুও আগাম সতর্কতা হিসেবে আমরা এ দিন মৃতদেহ ছাড়িনি।তরুণের পরিবারকে ও সিঙ্গুরের কোয়ারান্টাটিন সেন্টারে রাখা হয়েছে।
Related Articles
দিল্লীতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে চললো গুলি। জখম এক।
নিউ দিল্লী,৩০ জানুয়ারি:- বৃহস্পতিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে, রাজঘাটের প্রতিবাদ জমায়েতে আচমকা চলল গুলি। ঘটনায় জখম জামিয়ারই এক ছাত্র।গুলি চালিয়ো অভিযুক্ত চেঁচিয়ে উঠে, “ইয়ে লো আজাদি!” জানা গেছে, অভিযুক্ত বন্দুকবাজের নাম রামভক্ত গোপাল। গুলি-কাণ্ড ঘটানোর আগে ফেসবুকে তিনটি লাইভ ভিডিও শেয়ার করেছে সে। সেই ভিডিওয় দাবি করেছে, নিজের ধর্ম রক্ষা করতে যাচ্ছে সে। দিল্লী […]
সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু।
কলকাতা, ১২ নভেম্বর:- রাজ্য সরকার চলতি খরিফ মরসুমে ২ হাজার ৪০ টাকা কুইন্টাল প্রতি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু করেছে। এই জন্য প্রাথমিকভাবে রাজ্যজুড়ে ৪৬৯ টি স্থায়ী ধান ক্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। এই কেন্দ্রগুলিতে সরাসরি ধান বিক্রি করলে কৃষকদের আরও অতিরিক্ত কুইন্টাল প্রতি কুড়ি টাকা […]
সাত সকালেই সাংবাদিকের বাড়িতে চুরির খবরে চাঞ্চল্য আরামবাগে।
আরামবাগ, ২২ সেপ্টেম্বর:- সাত সকালেই চুরির খবরে চাঞ্চল্য আরামবাগে। ঘরের তালা ভেঙে চুরি করে চম্পট দুষ্কৃতিদের। এবার সাংবাদিকের ঘরেই চুরি দুষ্কৃতিদের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রাতের অন্ধকারে ফাঁকা ঘরের ঢুকে তান্ডব দুষ্কৃতিদের। মুল ঘরের ভিতর থেকে লক করা থাকায় ঘরের ভেতর প্রবেশ করতে পারেনি দুষ্কৃতিরা। তবে বাড়ির বারান্দায় থাকা জলের টুলু পাম্প চুরি করে […]








